আইসিসি টেস্ট, ওয়ান ডে ও টি ২০ ক্রমতালিকায় বিরাট ও সতীর্থরা কে কোথায় জানুন

আইসিসি-র ওয়ান ডে ও টি ২০ ব্যৃাঙ্কিং বা ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে দুজন করে ভারতীয় রয়েছেন প্রথম দশে। একমাত্র টেস্টেই প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়। বিরাট কোহলি, রোহিত শর্মা ও ঋষভ পন্থ। বিরাট তিনটিতেই প্রথম দশে রয়েছেন। ওয়ান ডে ও টি ২০-তে বিরাটের সঙ্গে প্রথম দশে আছেন যথাক্রমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

বিরাট নিজের জায়গাতেই

বিরাট নিজের জায়গাতেই

টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। প্রথম তিনে রয়েছেন কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। টেস্টে বিরাটের পয়েন্ট ৮১২। একদিনের ক্রমতালিকায় বিরাট কোহলি নিজের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন। তাঁর পয়েন্ট ৮৫৭। এক নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর পয়েন্ট বিরাটের থেকে ৮ বেশি। টি ২০ ক্রমতালিকায় বিরাট কোহলি পঞ্চম স্থানটি ধরে রেখেছেন। বর্তমানে তাঁর পয়েন্ট ৭৬২। এই তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড মালান, তারপর যথাক্রমে অ্যারন ফিঞ্চ, বাবর আজম, ডেভন কনওয়ে।

রোহিতের স্থান

রোহিতের স্থান

টেস্টে ক্রমতালিকায় রোহিত শর্মা রয়েছেন ৭৫৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে বিশ্বের তিন নম্বর ব্যাটসম্যানের জায়গাটিও ধরে রেখেছেন। তাঁর পয়েন্ট ৮২৫। তবে টি ২০ ক্রমতালিকায় ১৫ নম্বরে নেমে গিয়েছেন রোহিত।

বাকিদের ওঠা-নামা

বাকিদের ওঠা-নামা

ব্যাটসম্যানদের মধ্যে টি ২০ ক্রমতালিকায় লোকেশ রাহুল রয়েছেন বিরাট কোহলির পরেই, ষষ্ঠ স্থানে ৭৪৩ পয়েন্ট নিয়ে। ওয়ান ডে-তে তিনি রয়েছেন ২৭-এ।টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ঋষভ পন্থ নেমে গিয়েছেন সপ্তম স্থানে, তাঁর পয়েন্ট ৭৫২। একদিনের ক্রমতালিকায় ভারতের বাকিদের মধ্যে প্রথম ২০-তে রয়েছেন শিখর ধাওয়ান, ১৮ নম্বর স্থানে।

বোলারদের তালিকায়

বোলারদের তালিকায়

ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় স্থান রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, তাঁর পয়েন্ট ৮৬৫। শীর্ষে প্যাট কামিন্স, ৯০৮ পয়েন্ট নিয়ে। একদিনের আন্তর্জাতিকে বোলারদের মধ্যে বিশ্বের প্রথম দশে একমাত্র ভারতীয় জসপ্রীত বুমরাহ। ৬৯০ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। প্রথম কুড়িতে একমাত্র ভারতীয় ভুবনেশ্বর কুমার আছেন ১৩ নম্বরে। একদিনের আন্তর্জাতিকে অলরাউন্ডারদের মধ্যে প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাদেজা আছেন নবম স্থানে। টি ২০-তে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে কেউ নেই, ১৫ নম্বরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও ১৯-এ ভুবনেশ্বর কুমার। একদিনের আন্তর্জাতিকে বোলারদের মধ্যে তিনে উঠে এসেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+