U19 Women’s Asia Cup: পুরুষদের হারের বদলা নিলেন মহিলারা, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

কয়েক সপ্তাহ আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারে ভারতীয় পুরুষ দল। কিন্তু মাস শেষ হওয়ার আগেই বদলা নিয়ে নিল ভারতের মহিলা দল। প্রথম বার অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া সেরা হল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল।

সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা থাকলেই তা অন্য মাত্রা পাচ্ছে। কারণ দুই দেশের সম্পর্ক আগের মতো মধুর নেই। বাংলাদেশে ভারত বিরোধিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে খেলার মাঠে দুই দল মুখোমুখি হলেই তার পারদ বৃদ্ধি পাচ্ছে। কয়েক সপ্তাহ আগে পুরুষদের ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেই উজ্জীবিত হয়েছিল বাংলাদেশ। কিন্তু তার রেশ কাটার আগেই আকাশ থেকে ফের মাটিতে বাংলাদেশ।

-

রবিবার কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারত তোলে ১১৭ রান। ভারতীয় ব্যাটিংয়ের মান রক্ষা করেন ওপেনার গোঙ্গাডি তৃষা। তিনি ৫২ রান লকরেন। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ১৭ মিথিলা বিনোদের। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফরজানা।

স্কোরবোর্ডে ছিল অল্প রান। কিন্তু প্রথম থেকেই দুরন্ত বোলিং করতে থাকেন ভারতীয় মহিলা বোলাররা। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুট ধরে খেলার চেষ্টা করেন বাংলাদেশ ব্যাটাররা। কিন্তু ভারতের বোলারদের সামনে ব্যাট হাতে সেভাবে প্রতিরোধ গরে তুলতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। ১৮ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানে শেষ হয় বাংলাদেশে ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া ও সোনম যাদব। একটি উইকেট নেন ভিজে যোশিতা।বাংলাদেশের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস করেন সর্বোচ্চ ২২ রান।


ভারতের এই জয়ের পরেই চর্চার শিরোনামে উঠে এসেছেন গোঙ্গাডি তৃষা। অনূর্ধ্ব-১৯ মহিলাদের এশিয়া কাপের শুধু ফাইনালে ভারতের জয়ের নায়িকা নন, একইসঙ্গে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ব্যাট হাতে ১৫৯ রান করেছেন। এরআগে অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যা ছিলেন তৃষা। সেই টুর্নামেন্টে সাত ম্যাচে ১১৬ রান করেছিলেন।

এই টুর্নামেন্টে পাকিস্তানকে হেলায় হারাল ভারত। সেই ম্যাচে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝর তোলেন জি কামালিনি। ২৯ বলে ৪৪ রান করলেন, চারটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে। ফলে ম্যাচের সেরাও হলেও কামালিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+