৪০তম জন্মদিনে মারমুখী ধোনির সেরা ব্যাটিংয়ের কিছু ঝলক দেখে নিন

৪০তম জন্মদিনে মারমুখী ধোনির সেরা ব্যাটিংয়ের কিছু ঝলক দেখে নিন

৪০তম জন্মদিনে দেশ তথা বিশ্বের ক্রিকেট জগতে কেবল এমএস ধোনিরই নাম। ভারতীয় ক্রিকেটকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া এই রথী যেমন অধিনায়ক হিসেবে অন্যতম সেরা, তেমনই ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। গগণচুম্বী ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত এই তারকার কিছু সেরা আন্তর্জাতিক ইনিংসে চোখ রাখা যাক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪

২০১৩ সালে ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যে ম্যাচে ২২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এমএস ধোনি। ৮৪-এর স্ট্রাইক রেটে করা অধিনায়কের ওই ইনিংসের বলে বলীয়ান হয়ে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮

পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। ওই ম্যাচে প্রথমবার দেশের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন এমএস ধোনি। তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই পরিকল্পনা কাজে এসেছিল ১২৩ বলে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে ধোনি-যুগের সূচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার। সেদিন ১৫টি চার ও চারটি ছক্কা এসেছিল মাহির ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩

২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওই ম্যাচে তিনি নম্বরে ব্যাট করতে নেমে ১৪৫ বলে ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এমএস ধোনি। ৬ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত।

বিশ্বকাপের ফাইনাল

বিশ্বকাপের ফাইনাল

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কান শিবির। জবাবে ব্যাট করতে নেমে ১১৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেই অবস্থায় ব্যাটিং করতে নেমে ভারতকে ওই ম্যাচ ও বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহি। আটটি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

২০১২ সালের পাকিস্তান

২০১২ সালের পাকিস্তান

২০১২ সালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। চাপের মধ্যে ফের মাথা ঠাণ্ডা রেখে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও ম্যাচটি জিতেছিল পাকিস্তানই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+