IND vs BAN: কানপুরে প্রথম দিনেই অপ্রীতিকর ঘটনা, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি টাইগার রবি, কী জানাল পুলিশ?

ভারতের সুধীর গৌতম, পাকিস্তানের বসির চাচার মতোই বাংলাদেশের সুপার ফ্যান হিসেবে পরিচিত টাইগার রবি। বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যান টাইগার রবি। শরীর জুড়ে বাঘের মতো রঙ করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে দেখা যায় তাঁকে।

কানপুর টেস্টে তাঁকে ঘিরেই অপ্রীতিকর ঘটনা ঘটল। কানপুরে ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিনে রবিকে মাঠে দেখা যায় তাঁর নিজস্ব সাজেই। গ্যালারি থেকেই বাংলাদেশ দলের জন্য গলা ফাঁটাচ্ছিলেন। তিনি দলের সমর্থনে পতাকা নাড়ছিলেন। সি ব্লকের বসেছিলেন রবি । কিন্তু ম্যাচের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রবি। অভিযোগ ভারতীয় সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সুপার ফ্যান। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

Tiger Robi

কানপুর টেস্টের প্রথম দিনেই গ্যালারিতে অপ্রীতিকর ঘটনা। কানপুরের গ্যালারিতে নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছি‌লেন। তাঁরাই রবিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশকর্মীরা যদিও রবির উপর আক্রমণের ঘটনা মানতে নারাজ। ভারতীয় সমর্থকদের দ্বারা এমন ঘটনা ঘটেছে এই বিষয়টিও পু‌লিশ মানতে নারাজ।

কানপুরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে অশান্তির আশঙ্কা আগে থেকেই ছিল। একটি দক্ষিণপন্থী সংগঠন ভারত বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানোর কথা জানিয়েছিল ম্যাচ শুরুর অনেক আগেই। যার জেরে কানপুরে ম্যাচে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে।বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে স্টেডিয়ামের সামনে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে পারে একটি সংগঠন। যদিও এখনও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।

কিন্তু গ্যালারিতে রবির অসুস্থতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের সুপার ফ্যান রবি জানিয়েছেন, 'আমাকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে। আমাকে মারধর করা হয়। এরফলে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।' দ্রুত বাংলাদেশ সমর্থক রবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গ্যালারির ঐ অংশে থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। এরপর কল্যাণপুরের এসিপি অভিষেক পাণ্ডে বলেছেন, 'ম্যাচ চলাকালীন, একজন ব্যক্তির নাম যার নাম টাইগার, তাঁর স্বাস্থ্যের অবস্থা অবনতি হয়েছিল এবং তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায়, মেডিকেল টিমের সহায়তায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। রবির শারীরিক অবস্থা ভালো আছে। তাঁর সঙ্গে একজন পু‌লিশ রাখা হচ্ছে যাতে আগামী দিনে তিনি যাতে কোনও রকম সমস্যায় না পড়েন। তাঁকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। শারীরিক নিগ্রহের কোনও ঘটনা ঘটেনি।'

যদিও সন্ধ্যার সময় এএনআই প্রকাশিত ভিডিওতে টাইগার রবি বলেন, মাঠে পেটের সমস্যা হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা হওয়ার পর অনেকটাই সুস্থ বোধ করছি।পাল্টা-পাল্টা দাবি। সব মিলিয়ে কানপুরে প্রথম দিনে মাঠের থেকে চর্চায় বেশি থাকল গ্যালারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+