যুবরাজ থেকে জাহিরদের সঙ্গে ডেটিং করেও সঙ্গছাড়া হয়েছেন কোন কোন অভিনেত্রী
যুবরাজ থেকে জাহিরদের সঙ্গে ডেটিং করেও সঙ্গছাড়া হয়েছেন কোন কোন অভিনেত্রী
ক্রিকেট ও বলিউডের যোগসূত্রের খবর নতুন কিছু নয়। বিশ্ব কাঁপানো ক্রিকেটাররা ভারতীয় অভিনেত্রীদের প্রেমে কতবার তা ইতিহাসের পাতা ওল্টালেই জানতে পারা যায়। কোনও কোনও ক্ষেত্রে সেই সম্পর্ক টিকেও গিয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই একে অপরের থেকে বিছিন্ন হয়েছেন যুগল। তা নিয়ে দুই দুনিয়ায় আলোড়ন কম হয়নি। সেই সাড়া জাগানো কিছু ক্রিকেট-বলিউড সম্পর্কের দিকে তাকানো যাক, যেগুলি অকালেই শেষ হয়ে গিয়েছে।

যুবরাজ-কিম-দীপিকা
ছয় ছক্কার নায়ক যুবরাজ সিং বরাবারই মহিলা মহলের ঘুম কেড়ে নেওয়া নাম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডারের ব্যাটিং-ফিল্ডিং স্টাইল, মাঠে তাঁর হাঁটাচলে দেখে মন গলে যেত সে সময়ের বহু তরুণীর। সেই তালিকায় অন্তর্ভূক্ত ছিল কিম শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো বলিউড অভিনেত্রীদের নাম। যাঁদের সঙ্গে একাধিক ছবি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। দীপিকার সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করলেও কিমের সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রেম গড়িয়েছিল অনেক দূর।

জাহির-ইশা
শোনা যায় স্বভাবশান্ত জাহির খানের প্রেমে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ইশা সরভানি। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলারের সঙ্গে বলি দিভার প্রেম আট বছর ধরে চলেছিল বলেও শোনা যায়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে টিকে থাকা ওই সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিণতি লাভ করবে বলে আশা করা হয়েছিল। তবে আচমকাই ছাড়াছাড়ি হয় জাহির-ইশার। শাহরুখ খানের চক দে ইন্ডিয়া সিনেমা খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ে হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের।

ভিভ ও নীনা
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে বলিউডের সম্পর্ক ভারী ঘনিষ্ঠ। অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে তাঁর বহুল চর্চিত প্রেমের কাহিনি এখনও জনপ্রিয়। একে অপরকে বিয়ে না করলেও দুই তারকার সম্পর্ক যে কতটা নিবিড়, তা প্রমাণ হয় কন্যা মাসাবার আগমনে। সেই টানে নিয়মিত ভারত সফর করে নেন প্রাক্তন ক্যারিবিয়ান গ্রেট।

রবি শাস্ত্রী-অমৃতা সিং
বলিউড ও ক্রিকেটের যোগসূত্রের অন্যতম উদাহরণ রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক। আশের দশকে এই ইস্যুতে দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। বিভিন্ন পার্টি-অনুষ্ঠানে দুই তারকাকে একসঙ্গে দেখে নানা মহলে নান কথাও উঠেছিল। তবে সেই সম্পর্ক টেকেনি। ইতিমধ্যে বয়সে ছোট অভিনেতা সইফ আলি খানের প্রেমে পড়ে তাঁকেই বিয়ে করেন প্রাক্তন বলিউড অভিনেত্রী।

রোহিত-সোফিয়া
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা ও বলিউড অভিনেত্রী তথা মডেল সোফিয়া হায়াতের সম্পর্ক নিয়ে বি টাউনে ঝড় উঠেছিল। যদিও তা ভাঙতেও বেশি সময় লাগে। এ ব্যাপারে রোহিত প্রকাশ্যে মুখ না খুললেও টুইট করে ব্রেক আপের খবর জানিয়েছিলেন সোফিয়া। ওই টুইটে রোহিতকে পরোক্ষে অভদ্র বলে আক্রমণও করেছিলেন অভিনেত্রী। পাঁচ বছর পর টিম ইন্ডিয়ার ওপেনারকে টুইটার থেকে ব্লক করেছিলেন সোফিয়া।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications