মহিলা এশিয়া কাপে এক সঙ্গে প্রতিনিধিত্ব করছেন পাকিস্তানের মা-মেয়ে
মহিলা এশিয়া কাপে এক সঙ্গে প্রতিনিধিত্ব করছেন পাকিস্তানের মা-মেয়ে
পাকিস্তানের মহিলা আম্পায়ার সালিমা ইমতিয়াজের শনিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তিনি খেলান ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ, যেটি বাংলাদেশের সিলেট আউটলেট ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়।

পাকিস্তান থেকে আন্তর্জাতিক আম্পায়ার হওয়া সালিমার আরও একটি পরিচয় রয়েছে, তিনি পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজের মা। কাইনাতও এই বারের এশিয়া কাপে পাকিস্তানের দলে রয়েছেন। যদিও মালয়েশিয়ার বিরুদ্ধে রবিবার (২ অক্টোবর) চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর।
তবে, ১ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে মা প্রথম বার আম্পায়ারিং করায় রীতিমতো উচ্ছ্বসিত এবং গর্বিত কাইনাত। এই সাফল্যের জন্য় বাবাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "এসিসি মহিলা এশিয়া কাপ ২০২২-এর এক জন আম্পায়ার হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি আমার মা'কে। উনি যা অর্জন করেছেন তার জন্য আমি গর্বিত। নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন উনি। ওনার স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা। এত দিন পর্যন্ত ওনার সেই স্বপ্ন আমার মধ্যে দিয়ে বেঁচে ছিল। এবং আজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর, উনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চলেছেন। আমরা এক সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চলেছি। অত্যন্ত উত্তেজিত রয়েছি, আলহামদুলিল্লাহ। আমার বাবাকেও অসংখ্য শুভেচ্ছা যিনি আমাদের এই পথে প্রতি পদক্ষেপে সমর্থন করে গিয়েছেন। আমাদের উৎসাহিত করেছেন, কখনও হাল ছাড়তে দেননি, আমাদের আরও ফোকাসড করে তুলেছন এবং আমাদের সব থেকে বড় সমালোচকও উনি।"
এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের জার্সিতে প্রতিনিধিত্ব করে চলেছেন কাইনাত। টিনেজার হিসেবে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তবে, দলের মধ্যে কখনওই ধারাবাহিক ভাবে থাকেননি। সুযোগ যেমন পেয়েছেন, তেমনই দলের বাইরেও থাকতে হয়েছে। বার্মিংহ্যামে পাকিস্তানের কমনওয়েলথ গেমসের জন্য অংশগ্রহণকারী মহিলা দলরে সদস্য ছিলেন তিনি। করাচিতে জন্মানো এই ক্রিকেটার ১৫টি ওডিআই এবং ২০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৬৫ রান করেছেন এবং ১৬ উইকেট সংগ্রহ করেছেন।












Click it and Unblock the Notifications