আইপিএল ২০২২-র নতুন দুই দল বিক্রি করে সৌরভের বিসিসিআইয়ের উপার্জন হবে কত

আইপিএল ২০২২-র নতুন দুই দল বিক্রি করে কত টাকা রোজগার করবে বিসিসিআই

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে থাকা চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব আগামী সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। তারই মধ্যে টুর্নামেন্টের ২০২২ সালের সংস্করণ নিয়ে তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই। আগে থেকেই ঠিক হয়েছে আগামী আইপিএলে নতুন দুটি দলকে অন্তর্ভূক্ত করা হবে। মেগা নিলামের মাধ্যমে বড় সংখ্যায় ক্রিকেটার কেনাবেচা হবে টু্র্নামেন্ট শুরুর আগে। সে সংক্রান্ত কিছু তথ্যে নজর ফেরানো যাক।

নতুন দলের বেস প্রাইজ

নতুন দলের বেস প্রাইজ

২০২২ সালের আইপিএলে যে আটের পরিবর্তে ১০টি দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে, তা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল কয়েক দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন। তারই প্রেক্ষিতে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী আগামী বছর আইপিএলে যে নতুন দুই দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে, তাদের বেস প্রাইজ দুই হাজার কোটি টাকা হতে চলেছে। এর ওপর ফেলা টেন্ডারের মাধ্যমে দুই নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচ হাজার কোটি টাকারও বেশি রোজগার করতে চলেছে বলে ধরে নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সাম্প্রতিক গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বাড়ানো হল অর্থ

বাড়ানো হল অর্থ

আইপিএল ২০২২-এ অন্তর্ভূক্ত হতে চলা নতুন দলের জন্য বেস প্রাইজ প্রথমে ১৭০০ টাকা ধরা হয়েছিল। আপাতত তা বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করা হয়েছে বলে এক বিসিসিআই কর্তার তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭৫ কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস বা কাগজপত্র কিনতে হবে ইচ্ছুক সংস্থাগুলিকে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজি

নতুন দুই ফ্র্যাঞ্চাইজি

দেশের দুই বড় শহরের নামেই আইপিএলের নতুন দলের ফ্র্যাঞ্চাইজি দেবে বিসিসিআই। চূড়ান্ত ভাবে কিছু ঠিক না হলেও প্রাপ্ত খবর অনুযায়ী ২০২২ সালে আহমেদাবাদের নামে এক দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে। দ্বিতীয় দলের ফ্র্যাঞ্চাইজ শহর হওয়ার দৌড়ে পুনে ও লখনৌয়ের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি বলে জানানো হয়েছে। এর আগে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিকপক্ষের দায়িত্ব পালন করা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবারও বিড করতে পারেন বলে খবর। আমেদাবাদ দলের মালিকানা পেতে ঝাঁপাতে পারেন শিল্পপতি গৌতম আদানি। যদিও এ সংক্রান্ত স্পষ্ট কোনও চিত্র এখনও পাওয়া যায়নি।

৭৪ দলের টুর্নামেন্ট

৭৪ দলের টুর্নামেন্ট

আট দলের আইপিএলে ৬০টি ম্যাচ দেখতে অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা। নতুন দুই দলের অন্তর্ভূক্তিতে ম্যাচের সংখ্যাও বাড়বে। ২০২২ সালের আইপিএল থেকে নক আউট মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হতে পারে। কোন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+