২০১১-র বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন ছিল, দেখে নিন ক্রিকেটারদের পারফরম্যান্সও

২০১১-র বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন ছিল, দেখে নিন ক্রিকেটারদের পারফরম্যান্সও

৯ বছর আগে ২৮ বছরের জ্বালা জুড়িয়েছিল ভারতবাসীর। ২ এপ্রিল ৫০ ওভারের বিশ্বকাপ হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের চর্চা চলছে দেশজুড়ে। তারই ফাঁকে দেখে নেওয়া যাক, সেদিনের ফাইনালে কেমন ছিল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ। কে কেমন পারফরম্যান্স দিয়েছিলেন, সেদিকেও চোখ রাখা যাক।

ওপেনে শেহওয়াগ ও সচিন

ওপেনে শেহওয়াগ ও সচিন

নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলা লেজেন্ড সচিন তেন্ডুলকর সেদিন কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে ভারতের ইনিংস শুরু করেছিলেন। ১৪ বলে ১৮ রান করে লাসিথ মালিঙ্গার বলে আউট হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। মেরেছিলেন ২টি চার। তাঁর ওপেনিং পার্টনার বীরেন্দ্র শেহওয়াগ অবশ্য সেই ম্যাচে মাত্র ২ বল খেলে কোন রান না করেই সেই মালিঙ্গার শিকার হয়েছিলেন।

তিনে গম্ভীর

তিনে গম্ভীর

সেদিনের ম্যাচে ভারতের হয়ে ফার্স্ট ডাউনে নেমেছিলেন বাঁ-হাতি গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ১৮৭ মিনিট ব্যাট করে ১২২ বলে ৯৭ রানে রানের লড়াকু ইনিংস খেলেছিলেন গাউতি। মেরেছিলেন ৯টি চার। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও প্রথমে বিরাট কোহলির সঙ্গে ৮৩ ও পরে এমএস ধোনির সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ করে ভারতকে বিশ্বকাপ জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন গৌতম গম্ভীর।

চারে বিরাট কোহলি

চারে বিরাট কোহলি

২০১১-র বিশ্বকাপ ফাইনালে ৩১ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। বীরেন্দ্র শেহওয়াগ ও সচিন তেন্ডুলকরের অভাব পূরণ করতে গৌতম গম্ভীরের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল সেদিনের ম্যাচে, চারে ব্যাট করতে নামা বিরাট কোহলির। ৪৯ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক।

পাঁচে ধোনি

পাঁচে ধোনি

সেদিনের বিশ্বকাপ ফাইনালে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৭৯ বলে ৯১ রান করার পাশাপাশি ছক্কা হাঁকিয়ে দেশের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন মাহি। আটটি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

ছয়ে যুবরাজ

ছয়ে যুবরাজ

ফোর্থ ডাউনে নেমে এমএস ধোনির সঙ্গে ছোট অথচ ৫৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন বাঁ-হাতি যুবরাজ সিং। তিনি সেদিন ২৪ বলে ২১ রান করেছিলেন। মেরেছিলেন ২টি চার। সেদিন বল হাতে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা (৪৮) ও থিলান সামারাবীরার (২১) উইকেটও নিয়েছিলেন যুবি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

২০১১-র বিশ্বকাপ ফাইনালে তিনি ব্যাট হাতে কেরামতি দেখানোর সুযোগ পাননি। সেদিন তাঁর সাত নম্বরে নামার কথা ছিল।

হরভজন সিং

হরভজন সিং

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং সেই ফাইনাল শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশানের উইকেট নিয়েছিলেন।

জাহির খান

জাহির খান

ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খান ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা ও লোয়ার অর্ডারে কাপুগেদারার উইকেট নেন।

শ্রীসন্থ ও মুনাফ

শ্রীসন্থ ও মুনাফ

সেদিনের ম্যাচে খেলা ভারতের আরও দুই ফাস্ট বোলার এস শ্রীসন্থ ও মুনাফ প্যাটেল কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+