হারের ওপর জরিমানার ঘা! মন্থর ওভার রেটের মাশুল গুনতে হবে বিরাটদের!

হারের ওপর জরিমানার ঘা! মন্থর ওভার রেটের মাশুল গুনতে হবে বিরাটদের!

হারর ধাক্কার ওপর জরিমানার বোঝা চাপাল টিম ইন্ডিয়ার ক্রিকটারদের ঘাড়ে। অস্ট্রলিয়ার বিরুদ্ধ প্রথম ওয়ান ডে ম্যাচে মন্থর ওভার রেটের মাশুল গুনত হচ্ছে বিরাট কোহলিদের। একই সঙ্গে আগামী ম্যাচগুলির জন্য ভারত অধিনায়ককে সাবধানও করে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, পরের ম্যাচে একই ভুল হলে বড়সড় শাস্তি পেতে হতে পারে কোহলি শিবিরকে।

২০ শতাংশ ম্যাচ ফি বাদ

২০ শতাংশ ম্যাচ ফি বাদ

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ প্রথম ওয়ান ডে ম্যাচে মন্থর গতিতে বল করার শাস্তি পেতে হল ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের। আইসিসি-র ২.২২ আর্টিকালকে মান্যতা দিয়ে বিরাট কোহলি ও তাঁর সতীর্থ ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

টিম ইন্ডিয়ার দোষ

টিম ইন্ডিয়ার দোষ

অভিযোগ, যে সময়র মধ্যে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার কথা, শুক্রবার সিডনিতে তা হয়নি। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ৫০তম ওভারটি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর করা হয়েছে বলে অভিযোগ। সে কারণেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ শেষ হতে আট ঘণ্টা সময় লেগে যায় বলে জানানো হয়েছে।

আইসিসি-র নিয়ম

আইসিসি-র নিয়ম

আইসিসি রুল বুকের ২.২২ আর্টিকেল অনুযায়ী কোনও দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে সেই দলের ক্রিকেটারদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। শাস্তির থেকে রেহাই পাবেন না দলের সার্পোট স্টাফরাও।

প্রথম ম্যাচে ভারতের হার

প্রথম ম্যাচে ভারতের হার

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম মোকাবিলায় আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। জবাবে ৩০৮ পর্যন্ত পৌঁছতে পারে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন হার্দিক পান্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+