India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছেন শাকিবরা, বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতিতে জোর ভারতের
ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে প্রথম টেস্টের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। পূর্ণঁ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। কোচ হিসেবে গৌতম গম্ভীর নিযুক্ত হওয়ার পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। কয়েকদিন আগেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে চমক দিয়েছে বাংলাদেশ।ফলে শাকিবদের বিরুদ্ধে সিরিজের আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না টিম ইন্ডিয়া।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তথ্য অনুসারে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে একটি স্বল্পমেয়াদী শিবির হবে ভারতীয় দলের। চেন্নাইতে হবে পাঁচ দিনের শিবির। তাই আগামী ১২ সেপ্টেম্বর চেন্নাইতে একত্রিত হবেন ভারতীয় দলের ক্রিকেটার কোচ, সাপোর্ট স্টাফরা।

রোহিত, বিরাট, বুমরাহ সব তারকাই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। পন্থের প্রত্যাবর্তন হয়েছে লাল বলে। বাংলাদেশের বিপক্ষে বুমরাহ স্কোয়াডে থাকলেও দুই টেস্টেই খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। সিরাজ এবং বুমরার মধ্যে একজনকে রোটেট করে খেলানো হবে ইংল্যান্ড সিরিজের মত। আকাশ দীপ সম্ভবত দুই টেস্টেই খেলবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। দলীপে প্রথম ম্যাচে ৯ উইকেট নিয়ে ভারতীয় দলে তাঁর জায়গা আরও অনেকটা শক্ত করেছেন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে।
চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে ভারতীয় দলের নেট বোলার হিসাবে ডাকা হয়েছে তরুণ স্পিনার হিমাংশু সিংকে। বাংলাদেশের বিপক্ষে ভারতের নির্বাচকেরা দলে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে। ভারতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে মুম্বাইয়ের অফ স্পিনার হিমাংশুকে। উদ্দেশ্য একটাই-বাংলাদেশের স্পিনারদের সামলানোর জন্য সিরিজ শুরুর আগে স্পিন বোলিংয়ের বিপক্ষে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া।
সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এ বার টাইগার্সদের মিশন টিম ইন্ডিয়া। পাকিস্তানে খেলতে গিয়ে যে অভিজ্ঞতা তাঁদের হয়েছে সেই অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চান শরিফুলেরা। বাংলাদেশের পেসার বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলেছি। সকলের আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগবে। এ বার ভারতকেও হারানোর লক্ষ্যে নামব। ভারত পাকিস্তানের থেকে তুলনামূলক বেশি অভিজ্ঞ টিম। ভারত সিরিজটা আমরা ভালো করার চেষ্টা করব।'












Click it and Unblock the Notifications