টি২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার হেড কোচ পদে কি আর দেখা যাবে রবি শাস্ত্রীকে

২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক ছেদ হতে চলেছে হেড কোচ রবি শাস্ত্রীর।

আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করেছে ভারতীয় ক্রিকেট দল। একের পর এক আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরি ঢোবার পরম্পরা এই বিশ্বকাপে ভাঙতে মরিয়া হবেন বিরাট কোহলিরা। অন্য একটি কারণেও সংযুক্ত আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। টুর্নামেন্টের পরেই নির্ধারিত হতে চলেছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে রবি শাস্ত্রী আর আদৌ থাকবেন কিনা।

রবি শাস্ত্রীর মেয়াদ শেষ

রবি শাস্ত্রীর মেয়াদ শেষ

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সংঘাত তীব্র হতেই ২০১৭ সালে টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে। পরিবর্তে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করা হয়েছিল। যিনি ২০১৪ থেকে ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে বহাল ছিলেন। ২০১৯ সালে শাস্ত্রীর ওপর আস্থা রেখে তাঁকেই আরও একবার বিরাট কোহলিদের প্রশিক্ষক নির্বাচন করা হয়েছিল। যার মেয়াদ ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সঙ্গে শেষ হচ্ছে। তারপরও ফের শাস্ত্রীকেই ওই পদে বহাল রাখা হবে নাকি নতুন মুখ আনা হবে, তা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।

থাকবেন না শাস্ত্রী

থাকবেন না শাস্ত্রী

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে ২০২১ সালের বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আর থাকছেন না রবি শাস্ত্রী। যিনি নিজেই নাকি চুক্তি নবীকরণ করতে রাজি নন। বিসিসিআই কর্তাদের নিজের মনের ইচ্ছা ইতিমধ্যেই শাস্ত্রী জানিয়েছেন বলেও সূত্রের খবর। হেড কোচের সঙ্গে দলের বাকি সাপোর্ট স্টাফদের প্রস্থানও নিশ্চিত বলে জানানো হয়েছে। টিম ইন্ডিয়ার সহকারি কোচদের কেউ কেউ নতুন চাকরির আশায় আইপিএল খেলা দলগুলির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে বলেও খবর। সূত্র মারফত এও জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের কোচিং বিভাগে নতুন মুখ ভরতে চায় বিসিসিআইও।

কোচ শাস্ত্রীর সাফল্য

কোচ শাস্ত্রীর সাফল্য

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স বেশ ঝকঝকে। তাঁর প্রশিক্ষণেই ২০১৯ সালের ৫০ ওভারের সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বের প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের। তবে শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮ সালের এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফির মতো টুর্নামেন্টও জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুই বার টেস্ট সিরিজ হারানো ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ১০০-এর মধ্যে আশির কাছাকাছি নম্বর দেওয়াই যায়। ক্রিকেটারদের সঙ্গে বন্ধুসুলভ আচরণে তিনি যে দলের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন, তা অনায়াসে বলা যায়।

নতুন কোচ হওয়ার দৌড়

নতুন কোচ হওয়ার দৌড়

সূত্র মারফত এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী টি২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছে বিসিসিআই। এরপর নিয়মমাফিক টিম ইন্ডিয়ার হেড কোচের জন্য আবেদন নিতে শুরু করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকটি নাম ভেসে আসতে পারে। যার মধ্যে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা এই রথীর অধীনেই শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে গিয়েছিল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ জিতলেও টি২০ মোকাবিলা হেরে যায় তরুণ ক্রিকেটার সম্বৃদ্ধ ওই দল। তবু দ্রাবিড়ে আস্থা রয়েছে ভারতীয় বোর্ডের। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের দায়িত্ব সফলভাবে সামলনো দেশের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য আবেদন করেন কিনা, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+