আইপিএলের আগের আইসিসি ক্রমতালিকায় বিরাট কোহলির উত্থান, কেএল রাহুলের স্থান অপরিবর্তিত
আইসিসি টি২০ ক্রমতালিকার চতুর্থ স্থানে উঠে এলেন বিরাট কোহলি, ষষ্ঠ স্থানেই অবস্থান করছেন কেএল রাহুল।
করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতে আর বাকি ঠিক চার দিন। তার আগে আন্তর্জাতিক টি২০-র ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। যেখানে বেশকিছু উত্থান-পতন পরিলক্ষিত হয়েছে। যার অন্যতম ব্যাটিং বিভাগে ভারত অধিনায়ক বিরাট কোহলির উত্তরণ। শেষ এক মাসে কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচ না খেলেও ক্রমতালিকায় নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন টিম ইন্ডিয়ার কেএল রাহুল।

বিরাট কোহলির উত্থান
শেষ এক মাসে একটিও টি২০ আন্তর্জাতিক ম্যাচ না খেলেও আইসিসি ক্রমতালিকায় একধাপ ওপরে উঠেছেন বিরাট কোহলি। আইসিসি-র সদ্য প্রকাশিত আন্তর্জাতিক টি২০ ক্রমতালিকার ব্যাটিং বিভাগে পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিরাটের রেটিং পয়েন্ট ৭১৭। ক্রমতালিকায় নিজের ষষ্ঠ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের কেএল রাহুল। ৬৯৯ রেটিং পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের ডেভিড মালানের রেটিং পয়েন্ট ৮৪১। ক্রমতালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।
|
ডি ককের উত্থান
শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টি২০ সিরিজ হোয়াইটওয়াশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক আইসিসি ক্রমতালিকায় চার ধাপ ওপরে উঠেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে ১৫৩ রান করা প্রোটিয়া ক্রিকেটার বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। দশম স্থানে থাকা আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাইয়ের রেটিং পয়েন্ট ৬৩৬। নবম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। যাঁর রেটিং পয়েন্ট ৬৬৪। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন।

বোলিং বিভাগ
আইসিসির সদ্য প্রকাশিত আন্তর্জাতিক টি২০ ক্রমতালিকার বোলিং বিভাগের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি। যার রেটিং পয়েন্ট ৭৭৫। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা যথাক্রমে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খানের রেটিং পয়েন্ট ৭৪৭ ও ৭১৯। ক্রমতালিকার প্রথম দশে কোনও ভারতীয় বোলারের স্থান হয়নি। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার স্পিনার ওয়াশিংটন সুন্দর রয়েছেন ১৮তম স্থানে।

অল রাউন্ডার
আইসিসির এই ক্রমতালিকার অল রাউন্ডারদের বিভাগের প্রথম দশেও জায়গা হয়নি কোনও ভারতীয়ের। ২৮৫ রেটিং নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছেন আফগানিস্তানের মহম্মদ নবি। ক্রমতালিকার দ্বিতীয় স্থানেল অবস্থান করা বাংলাদেশের শাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ২৭৫। তৃতীয় স্থানে অবস্থান করছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। ১৯৪ রেটিং পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications