ইংল্যান্ড সফরের আগে কোভিড ১৯ টিকা নেওয়া বিরাট বার্তায় আপ্লুত দেশ
ইংল্যান্ড সফরের আগে কোভিড ১৯ টিকা নেওয়া বিরাট বার্তায় সচেতন দেশ
চলতি মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। তার আগে সরকারি বিধি মেনে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিয়ে নিলেন টিম ইন্ডিয়ার বিরাট কোহলি। সতীর্থ তথা ফাস্ট বোলার ইশান্ত শর্মাও সস্ত্রীক করোনারোধি টিকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন। যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

টিকা নিলেন বিরাট
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দেশের পাশে দাঁড়াতে প্রশাসনকে ২ কোটি টাকার অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। এখানেই থেমে না গিয়ে সোশ্যাল মিডিয়ায় #InThisTogether ক্যাম্পেন চালু করে নিজেদের তৈরি ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন বিরুষ্কা। এবার এগিয়ে এসে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিয়ে দেশবাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সুস্থ এবং সুরক্ষিত থাকতে দেশের নাগরিকদেরও টিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন রান মেশিন। বিরাটের টিকা নেওয়ার সময়ের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সস্ত্রীক টিকা নিয়েছেন ইশান্ত
ভারতীয় টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে উড়ে যাবেন ইশান্ত শর্মা। তার আগে তিনিও নিয়ম মেনে দিল্লিতে কোভিড ১৯ টিকা নিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন। টিকা নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলারের স্ত্রী প্রতিমা সিং। দম্পতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে টিকা নিয়েছেন যারা
বিরাট কোহলি এবং ইশান্ত শর্মার আগে কোভিড ১৯ টিকা নিয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে করোনারোধি টিকা নিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও।

দ্বিতীয় ডোজ ইংল্যান্ডে?
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় টেস্ট দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টিকাকরণ বাধ্যতামূলক করেছে বিসিসিআই ও ভারত সরকার। যদিও টিকার দ্বিতীয় ডোজ দেশে নিতে পারবেন না বিরাট কোহলিরা। সেই সময় তাঁরা জো রুটদের দেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকার কথা। তাই ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ ইংল্যান্ডেই দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। কীভাবে ভারত থেকে পাঠানো যায় টিকা, তা নিয়ে ব্রিটেন প্রশাসনের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথা চলছে বলে খবর।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications