T20 World Cup: একগুচ্ছ রেকর্ড সৃষ্টির হাতছানি রোহিতের সামনে, হিটম্যান এবং শাকিব গড়তে চলেছেন অনন্য নজির
দুয়ারে টি২০ বিশ্বকাপ। বছরের সেরা আইসিসি ইভেন্ট শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় বা খেতাবী লড়াই নয়। এরসঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যানও। দলগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই নানান রেকর্ড হয় বিশ্বকাপে। ব্যক্তিগতভাবে যেমন রেকর্ড গড়েন ক্রিকেটাররা যেমনই নজরকাড়া মাইলস্টোনও তৈরি হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মার দিকে এবার বাড়তি নজর থাকবে।
টুর্নামেন্টে বেশ কয়েকটি রেকর্ড ভাঙার পথে রোহিত শর্মা। তিনি ইতিমধ্যে প্রতিযোগিতায় সর্বাধিক ম্যাচ খেলেছেন তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। তবে, এই তালিকায় ক্রিস গেইল এবং মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে যেতে পারেন ৩৭ বছর বয়সী ভারত অধিনায়ক।

বিরাট কোহলি ৮১.৫ গড়ে মাত্র ২৫ ইনিংসে ১১৪১ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন এবং আসন্ন সংস্করণেও তাঁর ব্যাট থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। ফলে। রোহিত শর্মা টি২০ বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় গেইলকেও ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু এই রেকর্ড করার জন্য, ভারত অধিনায়ককে বিশ্বকাপজুড়ে অবিশ্বাস্য ইনিংস খেলতে হবে কারণ তিনি এই দিক থেকে গেইলের থেকে ২৯ ছক্কা দূরে রয়েছেন।
আরও একটি অনন্য রেকর্ড রয়েছে রোহিত শর্মা এবং শাকিব আল হাসানের। ২০০৭ থকে ২০২২ পর্যন্ত মোট ৮টি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত। টি২০ বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের দু'জন মাত্র ক্রিকেটার ৮টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন। একজন হলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যজন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। দুই জনেই ৯ নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন।
রোহিত শর্মা ৯টি বিশ্বকাপ (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪) চলেছেন এই নিয়ে। । শাকিব আল হাসান- ৯টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
সব থেকে বেশি টি-২০ বিশ্বকাপে মাঠে নামা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভো।












Click it and Unblock the Notifications