Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: থামছেন থান্ডার-বোল্ট! এটাই শেষ টি২০ বিশ্বকাপ, ঘোষণা নিউজিল্যান্ডের তারকার

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। সুপার এইটে না উঠতে পারায় কিউয়িরা অনিশ্চিত ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পরের সংস্করণে।

এরই মধ্যে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট নিলেন বড় সিদ্ধান্ত। জানিয়ে দিলেন, আর খেলবেন না টি২০ বিশ্বকাপে।

T20 World Cup 2024 -

উগান্ডার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বোলিং ওপেন করে ১টি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট নেন বোল্ট। তারপরই তিনি জানিয়ে দিলেন, চলতি বিশ্বকাপই তাঁর কেরিয়ারের শেষ টি২০ বিশ্বকাপ। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপ খেলে দেশে ফেরার সময় মাত্র তিন কিউয়িরই বয়স থাকবে ৩০-এর নীচে।

চলতি টি২০ বিশ্বকাপে বোল্ট আফগানিস্তানের বিরুদ্ধে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পান ৩ উইকেট, ১৬ রান খরচ করে। উগান্ডার বিরুদ্ধে ২টি উইকেট দখল করায় তিনি টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় উঠে এলেন অনেকটাই।

টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট রয়েছে শাকিব আল হাসানের (৪৭)। শাহিদ আফ্রিদি ৩৯টি, লাসিথ মালিঙ্গা ৩৮টি এবং সঈদ আজমল ৩৬টি উইকেট পেয়েছেন টি২০ বিশ্বকাপে। এই টুর্নামেন্টে ৩৫টি করে উইকেট রয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গা, অজন্তা মেন্ডিস ও উমর গুলের।

উগান্ডা ম্যাচে ১ মেডেন-সহ ৪ ওভারে ৪ রান দিয়ে তিন উইকেট নেওয়ায় টিম সাউদির উইকেট-সংখ্যা ৩৪। রবিচন্দ্রন অশ্বিনের টি২০ বিশ্বকাপে ৩২টি উইকেট দখলের কীর্তি স্পর্শ করলেন বোল্ট। ১৭টি ম্যাচে বোল্ট ৩২ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ১৩ রানে চার উইকেট। ইকনমি ৬.০৭, গড় ১২.৮৪, স্ট্রাইক রেট ১২.৬।

নিউজিল্যান্ডের হয়ে সব টুর্নামেন্টে খেলেন না বোল্ট। বিভিন্ন দেশে টি২০ লিগে তিনি খেলেন। এ জন্য বছর দুই আগে তিনি নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও বেরিয়ে এসেছেন। পরের টি২০ বিশ্বকাপ ২০২৬ সালে, ৫০ ওভারের বিশ্বকাপ ২০২৭-এ। ফলে তাতেও বোল্ট খেলবেন কিনা তা নিয়ে দেখা দিল বড় প্রশ্নচিহ্ন।

২০১৫ সাল থেকে দেখলে নিউজিল্যান্ড এই প্রথম কোনও বিশ্বকাপ বা টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি যেতে পারল না। নিশ্চিতভাবেই তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে নিউজিল্যান্ড দলে বড় পরিবর্তন আসা সময়ের অপেক্ষা।

উগান্ডা ম্যাচে বোল্ট ও সাউদির ৮ ওভারে মাত্র ১১ রান সংগ্রহ করতে পেরেছে উগান্ডা। সাউদির সঙ্গে নতুন বলে শুরু করা তিনি যে উপভোগ করেন সেটাও জানিয়েছেন বোল্ট। তাঁদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের শেষ ম্য়াচ সোমবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। সেই ম্যাচেই সম্ভবত টি২০ আন্তর্জাতিকেও শেষবার দেখা যাবে দুই প্রান্ত থেকে বোল্ট ও সাউদি বোলিং শুরু করতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+