T20 World Cup: ভারত-পাক ম্যাচে চর্চার কেন্দ্রবিন্দুতে পিচ, ২২ গজের চরিত্র নিয়ে রোহিতের মুখে শুধুই উদ্বেগ
আইসিসি টি২০ বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পিচ। ব্যতিক্রম নয় ভারত-পাক ম্যাচও। এই ম্যাচটি বিশ্বকাপের অন্যতম হাই টিআরপি ম্যাচ। কিন্তু এই ম্যাচে কেমন আচরণ করবে পিচ তা নিয়ে প্রশ্ন আছে। কারণ বিশ্বকাপে এখনও পর্যন্ত পিচ নিয়ে সন্তোষ প্রকাশ করেনি কোনও দলই।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হয়েছিল নিউ ইয়র্কে। সেই ম্যাচে অসমান বাউন্স দেখা গিয়েছিল। কোনও বল উঠছিল বুকের উচ্চতায়, কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বিভিন্ন লেংথে বল করতে বলা হয়। ভারত পিচ নিয়ে বেসরকারি অভিযোগও দায়ের করেছে আইসিসির কাছে। শনিবার প্র্যাক্টিসে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন রোহিত। অসমান বাউন্স চাপে রেখেছে ভারতীয় টিমকে।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ ক্রিকেট দুনিয়ায় ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। কখন বল উঠবে কেউ জানেন না। কখন যে গড়াবে, ঘাতক হয়ে উঠবে, তা বোঝা যাচ্ছে না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত সহজে জিতেছিল ঠিকই, কিন্তু পিচের কামড় খেতে হয়েছিল বিরাট-রোহিত-পন্থকে।
এই সপ্তাহের শুরুর দিকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কা মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। ভারত-আয়ারল্যান্ড ম্যাচটিও লো স্কোরিং হয়। সেই সঙ্গে আবার অসম বাউন্সের কারণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করার সময়ে চোটও পান। যে কারণে রোহিতকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
পাকিস্তান ম্যাচের আগে পিচ নিয়ে হতাশার সুরে অধিনায়ক রোহিত বলেন, 'পিচের কথা আর কী বলব, প্রস্তুতকারী নিজেও বলতে পারছেন না কেমন আচরণ করতে পারে পিচ।'












Click it and Unblock the Notifications