Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 WC 2024, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ডোবাল ব্যাটিং, বাবরদের ১২০ রানের টার্গেট দিলেন রোহিতরা

T20 WC 2024, IND vs PAK: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ডোবাল ব্যাটিং বিভাগ। ১১৯ রানের পুঁজি নিয়ে এবার জয় ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রোহিত শর্মার দলের বোলারদের।

নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ভারত অল আউট ১৯ ওভারে ১১৯ রানে।

T20 WC 2024 IND vs PAK

নাসিম শাহ নিজের প্রথম তিনটি ওভারের তিনটিতেই তুলে নিয়েছেন ভারতের গুরুত্বপূর্ণ তিন উইকেট। ১.৩ ওভারে বিরাট কোহলি (৩ বলে ৪), ৭.৪ ওভারে অক্ষর প্যাটেল (১৮ বলে ২০) এবং শিবম দুবে (৯ বলে ৩) নাসিমের শিকার। শুধু নিজের শেষ ওভারেই উইকেট পেলেন না।

রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি আয়ারল্যান্ড ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধেও ব্যর্থ। রোহিত শর্মা ১২ বলে ১৩ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। সূর্যকুমার যাদব বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার। যদিও হ্যারিস রউফের শিকার হয়ে ফিরলেন ৮ বলে ৭ রান করেই।

অক্ষর প্যাটেলকে এদিন চারে নিয়ে আসা হয়েছিল। পিঞ্চ হিটারের ভূমিকায় তিনি সফল, তবে নাসিমের বলে বোল্ড হয়ে যান। তাঁর পরে নামেন সূর্যকুমার। শিবম দুবে আইপিএলে ভালো খেলছিলেন। এদিন তাঁর ফুটওয়ার্কের সমস্যা স্পষ্ট হলো। দলে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।

১৫তম ওভারে প্রথম দুই বলে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজাকে আউট করে হ্যাটট্রিক করার আশা জাগিয়েছিলেন মহম্মদ আমির, তা হতে দেননি অর্শদীপ সিং। ঋষভ পন্থ তিনে নেমে ৩১ বলে ৪২ রান করলেন। রবীন্দ্র জাদেজা আউট হলেন প্রথম বলেই।

একটা সময় অবধি হার্দিক পাণ্ডিয়ার স্কোর ছিল ৮ বলে ১। তিনি রউফের দ্বিতীয় শিকার। ১২ বলে ৭ রান করে সহ অধিনায়ক আউট হতে ভারতের স্কোর দাঁড়ায় ১৭.৪ ওভারে ৮ উইকেটে ১১২। পরের বলেই তিনি ফেরান জসপ্রীত বুমরাহকে (১ বলে ০)।

ভারত পুরো ২০ ওভারও টেকেনি। ১৯ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় মেন ইন ব্লু। অর্শদীপ সিং ১৩ বলে ৯ রান করে রান আউট হতেই ভারতীয় ইনিংসে যবনিকা পতন হয়। নাসিম শাহ ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। হ্যারিস রউফ তিন ওভারে ২১ রানের বিনিময়ে তুলে নিলেন তিন উইকেট। আমির ৪ ওভারে ২৩ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। শাহিন শাহ আফ্রিদির ৪ ওভারে এসেছে ২৯, তিনি পেলেন ১ উইকেট। ইফতিখার আহমেদ ১ ওভারে ৭ ও ইমাদ ওয়াসিম কামব্যাক ম্যাচে ৩ ওভারে ১৭ রান দেন, উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+