Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে বাজিমাতের লক্ষ্যে গুরবাজ, বুমরাহদের উদ্দেশে হুঙ্কার আফগান ওপেনারের

T20 World Cup 2024: আজ টি২০ বিশ্বকাপে সুপার এইটের দ্বৈরথে ভারতের সামনে আফগানিস্তান। এই প্রথম কোনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে আফগানিস্তান।

ভারতীয় বোলাররা বিধ্বংসী ছন্দে রয়েছেন। আজ রিস্ট স্পিনার খেলিয়ে বোলিং আক্রমণে বৈচিত্র্য আনা হবে। আফগানিস্তান ব্যাটিং বিভাগে সাফল্যের জন্য নির্ভর করবে রহমানুল্লাহ গুরবাজের উপর।

T20 World Cup 2024

আইপিএলের অভিজ্ঞতার নিরিখেই ভারতীয় বোলারদের বিরুদ্ধে বড় রান পেতে আত্মবিশ্বাসী রহমানুল্লাহ গুরবাজ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ফিল সল্ট আজ ইংল্যান্ডকে বড় জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কেকেআরের আরেক ওপেনার গুরবাজ সামলাবেন ভারতের চ্যালেঞ্জ।

চলতি টি২০ বিশ্বকাপে উগান্ডা ম্যাচে ৭৬ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। তবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ১১ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শূন্য রানে আউট হন। আজ ফের তিনি ব্যাটিং সহায়ক পরিবেশে রানে ফিরতে মুখিয়ে রয়েছেন। টপ অর্ডারে তিনিই আফগানদের বড় অস্ত্র।

ভারত আজ খেলাতে পারে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংকে। তাঁদের সঙ্গে হার্দিক পাণ্ডিয়া, প্রয়োজনে শিবম দুবে সিমারের দায়িত্ব সামলাবেন। গুরবাজ বলেছেন, আমার টার্গেট জসপ্রীত বুমরাহ নন। আমি ভারতের সব বোলারকেই টার্গেট করব। অন্তত পাঁচ বোলার থাকবেন, তাঁদের সকলকেই সামলাব।

গুরবাদের কথায়, কেউ আমাকে আউট করতেই পারেন। তবে বুমরাহর বলে যদি মারার সুযোগ থাকে, তাহলে সেটাই করব। বুমরাহ, অর্শদীপ, সিরাজ যিনিই বোলার থাকুন না কেন, আমার জায়গায় বল পেলে আমি মারতে পিছপা হব না। হয় বড় শট মারব, নয়তো আউট হব।

পাওয়ারপ্লেতে ঝোড়ো ব্যাটিং করতে পারদর্শী গুরবাজ। তাঁকে থামানোর বিশেষ রণকৌশলও থাকবে ভারতের। গুরবাজ বলেন, আমরা আগে বিশ্বকাপ খেলেছি। তবে এবার ফারাক অনেকটাই। আগে বিশ্বকাপ খেলতাম অংশগ্রহণের জন্য। এখন আমাদের লক্ষ্য বদলেছে, চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই খেলছি।

আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার বলেন, আমাদের উপর চ্যাম্পিয়ন হওয়ার চাপ নেই। প্রত্যাশাও তেমন নেই। তবে আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। তাতেই ফোকাস রাখছি। আমরা আশা করছি, লক্ষ্যে পৌঁছতে পারব। প্রথমে সেমিফাইনাল ও তারপর ফাইনালে উঠতে চাই।

ভারতের বিরুদ্ধে সকালে ম্যাচ। এই বিষয়টিও আকর্ষণ বাড়িয়েছে আফগানিস্তান শিবিরে। চলতি টি২০ বিশ্বকাপে আফগানিস্তান নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও উগান্ডাকে হারিয়েছে। হেরেছে শুধু ওয়েস্ট ইন্ডিজের কাছে। হেড কোচ জনাথন ট্রটের মতে, আফগানিস্তানের ক্রিকেটাররা আইপিএল-সহ বিভিন্ন লিগ খেলে থাকেন। আগেও ভালো ক্রিকেটাররা ছিলেন। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটাররা দেশের হয়ে দলগত সংহতিতে ভরসা রেখেছেন, তাতেই আসছে সাফল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+