Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোহলির অজান্তেই হোটেল রুমের ভিডিও ভাইরাল করলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি, গর্জে উঠলেন বিরাট

টি ২০ বিশ্বকাপে এবার নতুন বিতর্ক। এর আগে সিডনিতে ভারতীয় দল অনুশীলনের পর মধ্যাহ্নভোজ সারতে পারেনি। ফল, ফালাফেল আর ঠাণ্ডা স্যান্ডউইচ থাকা ছিল। গরম খাবার না পেয়ে কেউই লাঞ্চ সারতে পারেননি। এবার পারথে ভারতীয় দলের হোটেলে সুরক্ষা ব্যবস্থা নিয়েই উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। বিরাট কোহলির ঘরে ঢুকে তাঁর অজান্তেই ভিডিও তুলেছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তা টিকটকে ভাইরাল হতেই গর্জে উঠলেন কিং কোহলি।

কোহলির হোটেল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তি

কোহলির হোটেল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তি

পারথে ভারতীয় দলকে রাখা হয়েছিল ক্রাউন টাওয়ারস হোটেলে। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে অনুশীলন করছিল পারথেই। সেখানে পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে। এরপর ব্রিসবেনে বিশ্বকাপের ওয়ার্ম ম্যাচ খেলে রোহিত শর্মার দল। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তান ও ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসকে হারায় ভারত। যদিও গতকাল পারথে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত পরাস্ত হয়েছে। এই ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ করেন বিরাট। বিরাট কোহলি টিকটকে ভাইরাল একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যে ভিডিওটিতে কোনও অডিও নেই। বিরাট কোহলির গোটা ঘরের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে। ক্যাপশন লেখা রয়েছে কিং কোহলির হোটেল রুম।

গর্জে উঠলেন বিরাট

গর্জে উঠলেন বিরাট

অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিরাট ফ্যানেদের আবদার মেনে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, দেদার অটোগ্রাফ বিলিয়েছেন। কিন্তু তারপর যে অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সকলেই তীব্র নিন্দা করছেন। বিরাট কোহলি ইনস্টাগ্রামে লেখেন, ফ্যানেরা পছন্দের ক্রিকেটারদের দেখলে, তাঁদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে আনন্দিত হন, উত্তেজিত হয়ে পড়েন। আমি সব সময় সেটার তারিফ করি। কিন্তু এই ভিডিও যথেষ্ট আতঙ্কের, আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করে তুলেছে। যদি হোটেল রুমে আমার গোপনীয়তা না থাকে, তাহলে আর কোথায় একান্তে কিছুটা সময় কাটানোর জায়গা প্রত্যাশা করব? এ ক্ষেত্রে যে ধরনের পাগলামি হয়েছে এবং আমার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে তা একেবারেই সঠিক নয়। মানুষের গোপনীয়তাকে সম্মান করাই কাম্য। তাঁদের বিনোদনের পণ্য হিসেবে দেখা উচিত নয়।

নিন্দার ঝড়

বিরাট কোহলির এই পোস্ট দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার লিখেছেন, এটা হাস্যকর! এমন ঘটনা মেনে নেওয়া যায় না। পারথের ক্রাউন টাওয়ারস হোটেলে এমন ঘটনা যে ঘটতে পারে সেটা যে অপ্রত্যাশিত সেটাও বুঝিয়ে দিয়েছেন ওয়ার্নার। ঘটনার নিন্দা করেছেন অর্জুন কাপুর, পরিণীতি চোপড়ার মতো বলিউড তারকারাও। উল্লেখ্য, এর আগে কোহলি অনেকবার বলেছেন, ভারতের বাইরে তিনি যখন থাকেন তখন একান্তে কিছুটা সময় কাটাতে পারেন, বিদেশে অনেকটাই প্রাইভেসি আছে বলেও উপলব্ধি কোহলির। বিদেশে গেলে ক্রিকেটাররা রাস্তায় হাঁটতে পর্যন্ত পারেন। শপিং করে থাকেন। সেখানে ভিড় তাঁদের পিছু নেয় না। যদিও হোটেল রুমের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যবস্থা গ্রহণের আশ্বাস

টিকটকে কে ভিডিওটি শেয়ার করেছেন তাঁর পরিচয়ও জানা যায়নি। ভারতীয় দল এখনও অবধি আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এ ব্যাপারে অভিযোগ জানায়নি। তবে একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, হোটেল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ভারতীয় দল এদিনই বাংলাদেশ ম্যাচ খেলতে অ্যাডিলেডের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রথমে বিষয়টি নিয়ে কিছু না বললেও বিতর্কে তুঙ্গে ওঠায় অস্বস্তিতে পড়া হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনায় যাঁরা জড়িত ছিলেন তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা সেই সংক্রান্ত খোঁজখবর নেওয়া হচ্ছে। অতিথিদের আতিথেয়তা প্রদান, গোপনীয়তা রক্ষা, তাঁদের সুরক্ষা দেওয়াকে এই হোটেল প্রাধান্য দিয়ে থাকে। একইসঙ্গে বিরাট কোহলি যে অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন সেজন্য বিরাট, ভারতীয় দল ও আইসিসির কাছে ক্ষমা চেয়ে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। যাঁরা ওই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন সেখান থেকে ওই ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি হোটেল কর্তৃপক্ষের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+