বিরাট কোহলি ছাড়া আর কেউ পারবেন না! কীসের কথা বললেন হার্দিক পাণ্ডিয়া?

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান দুরন্ত জয় দিয়ে শুরু করল রোহিত শর্মার ভারত। বিরাট কোহলি শেষ অবধি ক্রিজে থেকে তাঁর টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের সেরা ইনিংস খেললেন। ব্যাটে-বলে অবদান রাখলেন হার্দিক পাণ্ডিয়াও। তাঁর পারফরম্যান্সেরও অপরিসীম গুরুত্ব। পাকিস্তান জয়ের সেলিব্রেশন সেরে আজ সিডনি পৌঁছেছে ভারত। তার আগে পাকিস্তান বধের দুই নায়কের সাক্ষাৎকার পোস্ট করল বিসিসিআই।

স্মরণীয় রাত

স্মরণীয় রাত

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে পোস্ট করা ভিডিওতে বিরাট কোহলি বলেন, এই রাতটা আমার জীবনে অন্যতম স্মরণীয় রাত হয়ে রইল। আমি ১৫ বছর ধরে ভারতের হয়ে খেলছি। এমন আবেগের সাক্ষী আগে কখনও হইনি। শেষবার অনেকটা এমন আবেগ লক্ষ্য করেছিলাম মোহালিতে অস্ট্রেলিয়া ম্যাচের সময়। সেবার আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম, কিন্তু এবার কেমন যেন অনুভূতিহীন লাগছে। সেই ম্য়াচটি কোয়ার্টার ফাইনাল ছিল। এবার এটি ছিল প্রথম ম্যাচ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো শুরুটা জরুরি। টি ২০-তে একটি ম্যাচই অবস্থানগত অনেক পরিবর্তন এনে দিতে পারে। সে কারণেই বিরাট কোহলি চাইছেন এমন ধারাবাহিকতা বজায় রাখতে। ভারতীয় শিবির ম্যাচ জেতার পর আনন্দে মাতোয়ারা হলেও আত্মতুষ্টির জায়গা নেই। বিরাটের কথায়, দুই পয়েন্ট পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এশিয়া কাপেও দেখেছি একবার পিছিয়ে পড়লে ঘুরে দাঁড়ানোটা কীভাবে কঠিন হয়ে যায়। ভালো শুরুটা তাই জরুরি ছিল। এই জয় নিজেদের প্রতি বিশ্বাসটাও বাড়িয়ে দিল।

হার্দিকের সঙ্গে জুটি

হার্দিকের সঙ্গে জুটি

বিরাট আরও বলেন, হার্দিকের সঙ্গে আমার ভালো পার্টনারশিপ হয়েছে। আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম। অনেক চাপ অনুভব করছিলাম। এমন ম্যাচ আগে খেলেছি। তবে এই ম্যাচে প্রত্যাশা, ম্যাচের গুরুত্ব অনেক বেশি ছিল। হার্দিক নেমেই নির্ভীক মানসিকতা দেখিয়ে বলেন, আমরা পার্টনারশিপ গড়ব। আমি ওই সময় ভাবছিলাম কিছু বড় শট খেলতে। তাতে ঝুঁকি থাকতো, আগেই চারটি উইকেট হারিয়েছি। কিন্তু হার্দিক আমাকে বলেন, যতক্ষণ পারি ক্রিজে থেকে পার্টনারশিপ গড়তে হবে। মাঝে রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তেমনই কথা হয়। শট মারার ক্ষেত্রে ফোকাস স্থির রেখেছিলাম, সঠিক সময়ে সঠিক বাউন্ডারি মারাই আমাদের লক্ষ্য ছিল। এভাবে খেলতে খেলতে কখন আমাদের জুটিতে ১০০ রান উঠে এসেছে তা টের পাইনি। শেষের দিকে মহম্মদ নওয়াজের এক ওভার বাকি ছিল। সে কথা মাথায় রেখে হ্যারিস রউফের বলে আক্রমণাত্মক পন্থা নিই। বিশ্বাস ছিল, তাতে পাকিস্তান চাপে পড়বে। প্যানিকের শিকার হবে, সেটাই হয়েছে।

হার্দিক শুরু থেকেই ইতিবাচক

হার্দিক শুরু থেকেই ইতিবাচক

বিরাট কোহলির প্রশ্নের উত্তরে হার্দিক পাণ্ডিয়া বলেন, ভারতের উইকেট পড়ার পর ডাগআউটেও চিন্তা বাড়ছিল। রাহুল দ্রাবিড় মনে করাচ্ছিলেন এমন পরিস্থিতিতে আগেও আমি ভালো খেলেছি। আমি শান্ত থেকে তাঁকে বলি, মাস দশেক আগেও যে পরিস্থিতিতে ছিলাম সেখান থেকে আজ যে বিশ্বকাপ খেলতে পারছি তাতেই আমি খুশি। তা সত্ত্বেও মাঠে নামার সময় অনুভূতিহীন হয়ে পড়ছিলাম। তবে বিশ্বাস ছিল শেষ অবধি থাকতে পারলে আমাদের দুজনের কেউ স্পেশ্যাল কিছু করতে পারবেন। হার্দিকের কথায়, ওই সময় বিরাটের জন্য বুলেটবিদ্ধ হতেও প্রস্তুত ছিলাম। যাতে কোহলি স্বাভাবিক খেলা খেলতে পারেন। তাঁকে কোনওভাবেই আউট হতে দেওয়া যাবে না। আমার একটাই লক্ষ্য ছিল বিরাট যেন স্বাভাবিক খেলাটা খেলতে পারেন। কেন না, এমন পরিস্থিতি থেকে আগেও অনেকবার বিরাট জিতিয়েছেন। এমন চাপ সামলানোর দক্ষতা বিরাটের থেকে আর কারও বেশি নেই।

কিং কোহলি ছাড়া কেউ পারবেন না

হ্যারিস রউফের শেষ দুই বলে বিরাট কোহলির দুটি দুরন্ত ছক্কাকে অনেকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরছেন। হার্দিক বলেন, আমিও অনেক ছক্কা মেরেছি। কিন্তু এই দুটি ছক্কা সত্যিই স্পেশ্যাল। আমি বিশ্বাস করি বিরাট ছাড়া ওই দুটি শট আর কেউই মারতে পারবেন না। একটা শট মিস হলেই পাকিস্তান আমাদের চেয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকতো। আমরা দুজনেই খুব 'পাম্পড' ছিলাম। পাকিস্তান ভালো বোলিং করেছে। আমরা দুজন একসঙ্গে লড়াই করেছি। আমরা দুজনেই যদি কিছু বড় ও ব্যতিক্রমী শট খেলায় মনোযোগী হতাম, তাহলে এই স্পেশ্যাল মুহূর্তের সাক্ষী হতে হয়তো পারতাম না। কতটা কঠিন পরিস্থিতিতে ছিলাম তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। যেভাবে লড়াই করে জয় এসেছে সেই জন্যই এই ম্যাচটি আমাদের কাছে অত্যন্ত স্পেশ্যাল। ক্রিজে থেকে লম্বা পার্টনারশিপ গড়েই জেতা সম্ভব, এই বিশ্বাসটা ভারতীয় দলকে আরও চাঙ্গা করে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+