Syed Mushtaq Ali Trophy: বাংলাকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে বরোদা, হার্দিকের তিন উইকেট

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলা। গ্রুপ পর্বে শুধু হেরেছিল মধ্যপ্রদেশের কাছে। এদিন হারাল বরোদা।

চণ্ডীগড়কে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা। তবে সেমিফাইনালে ওঠা হলো না। ক্রুণাল পাণ্ডিয়ার বরোদা জিতল ৪১ রানে।

Syed Mushtaq Ali Trophy

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বাংলা রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার একাদশে এদিন পরিবর্তন আনা হয়। শাকির হাবিব গান্ধী ও অগ্নিভ পানকে বসিয়ে খেলানো হয় ঋত্ত্বিক রায়চৌধুরী ও সক্ষেম চৌধুরীকে। তাঁদের মধ্যে সক্ষেম বাংলার হয়ে খেললেন ১ বছর ১ মাস পর।

প্রথমে ব্যাট করে বরোদা তোলে ৭ উইকেটে ১৭২ রান। শাশ্বত রাওয়াত ৪০ ও অভিমন্যুসিং রাজপুত ৩৭ রান করেন। ওপেনিং জুটি ভাঙে ৯.৪ ওভারে ৯০ রানে। তিনে নামা হার্দিক পাণ্ডিয়া ১১ বলে ১০ রানে আউট হন। ক্রুণাল পাণ্ডিয়া করেন ৭। শিবালিক শর্মা ২৪ রান করে আউট হন।

মহম্মদ শামি ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম হলে শামির বলে আউট হন শিবালিক ও অতীত শেঠ। কণিষ্ঠ শেঠ ৪ ওভারে ৩৯ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। সক্ষেম নেন ১টি উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলা ১৮ ওভারে ১৩১ রানে থেমে যায়। মাত্র ৮ বলের ব্যবধানে প্রথম চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলা। চতুর্থ ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে করণ লাল (১০ বলে ৬), সুদীপ ঘরামি (২ বলে ২) ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় (২বলে ০) লুকমান মেরিওয়ালার তিন শিকার।

পঞ্চম ওভারের তৃতীয় বলে অভিষেক পোড়েল (১৩ বলে ২২) অতীত শেঠের বলে আউট হন। বাংলার প্রথম উইকেট পড়ে ২৯ রানে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন ৩১ রানে। এরপর অবস্থা কিছুটা সামাল দেন ঋত্ত্বিক রায়চৌধুরী ও শাহবাজ আহমেদ।

শাহবাজ ৩৬ বলে সর্বাধিক ৫৫ রান করেন। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে। ষোড়শ ওভারে বাংলার ১১৩ রানের মাথায় প্রথম ও তৃতীয় বলে যথাক্রমে সক্ষেম ও শামিকে ফেরান হার্দিক। সক্ষেম করেন ১০ বলে ৭। প্রদীপ্ত প্রামাণিক ৩, শামি ০ রান করেন।

১৮তম ওভারে চতুর্থ ও ষষ্ঠ বলে শাহবাজ ও সায়ন ঘোষকে ফেরান অতীত শেঠ। ১৩১ রানেই শেষ দুটি উইকেট পড়ে বাংলার। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ২৭ রান খরচ করে নেন তিন উইকেট। লুকমান মেরিওয়ালা ৩ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। অতীত শেষ ৪ ওভারে ৪১ রান দিয়ে পেলেন তিন উইকেট। রাজপুতের ঝুলিতে ১টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+