সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম অব্যাহত, বিরাট-রাহুলকে বিশ্রাম দিয়েও প্রস্তুতি ম্যাচে দেড়শো পার ভারতের
টি ২০ বিশ্বকাপের আগে আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। পারথের ওয়াকায় রোহিত শর্মার দলের প্রতিপক্ষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে এই ম্যাচে খেলায়নি ভারত। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋষভ পন্থ। ভারত দেড়শো পার করতে পারল সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে।
|
রান পেলেন না রোহিত
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফের বলে আউট হন মাত্র তিন রান করে। বেহরেনডর্ফ তুলে নেন দীপক হুডার উইকেটটিও। হুডা ২২ রানের বেশি করতে পারেননি। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৩৯। অ্যান্ড্রু টাই ফেরান ওপেন করতে নামা ঋষভ পন্থকে। পন্থ ১৭ বলে ৯ রান করে আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪৫।
|
সফল সূর্য-হার্দিক
এরপর হার্দিক পাণ্ডিয়া জুটি বাঁঝেন সূর্যকুমার যাদবের সঙ্গে। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৭৩। ২০ বলে ২৯ রান করে আউট হন হার্দিক। ১৪তম ওভারে একশো রান পূর্ণ হয় ভারতের। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১০৮। সেখান থেকে ২০ ওভারে রোহিত শর্মার দল পৌঁছে যায় ১৫৮ রানে, ৫ উইকেট হারিয়ে। তিনটি করে চার ও ছক্কা হাঁকিয়ে সূর্যকুমার যাদব করেন সর্বাধিক ৩৫ বলে ৫২ রান। দীনেশ কার্তিক ১৯ ও হর্ষল প্যাটেল ৬ রানে অপরাজিত থাকেন।
|
খেলছেন কারা?
ভারতের হয়ে এই ম্যাচটিতে খেলছেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। ঝাই রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, জেসন বেহরেনডর্ফদের বিরুদ্ধেই এদিন পারথের বাউন্সি ও গতিময় উইকেটে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি সারলেন রোহিত শর্মার দলের ব্যাটাররা।
|
ভারতের প্রস্তুতি
ভারতীয় দলের তরফে জানা গিয়েছে, আগামীকাল বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। ১২ অক্টোবর ফের অনুশীলন সারবে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দল। ১৩ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। মনে করা হচ্ছে, সেই ম্যাচে রাহুল ও বিরাট খেলবেন। এমনকী জসপ্রীত বুমরাহর পরিবর্ত হিসেবে সুযোগ যিনি পাবেন তিনিও ওই ম্যাচটি খেলতে পারেন। ১৪ অক্টোবর ভারত রওনা দেবে ব্রিসবেনের উদ্দেশ্যে। ১৭ ও ১৯ অক্টোবর ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২৩ অক্টোবর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।
Watching the India vs Western Australia warm up match! 😍#INDvWA #INDvWAXI pic.twitter.com/8Y0n3K6gpN
— Sakun (@Sakun_SD) October 10, 2022
#T20WC2022
— GOPAL JIVANI (@Haa_Haa_Medico) October 10, 2022
Scene from INDIA VS WESTERN AUSTRALIA!! pic.twitter.com/O6SqOJz9Bu












Click it and Unblock the Notifications