সুনীল নারিন ৭ ওভারে শূন্য রানে নিলেন ৭ উইকেট! আইপিএলে কেকেআরে নয়া দায়িত্বে?

আইপিএল খেলতে কলকাতায় আসার আগে বিধ্বংসী ফর্মে দেখা গেল সুনীল নারিনকে। সেই সুখবর কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ৭ ওভার হাত ঘুরিয়ে কোনও রান না খরচ না করে ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার তুলে নিয়েছেন ৭ উইকেট। স্বাভাবিকভাবেই তা নারিনের আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই।

সুনীল নারিন ৭ ওভারে শূন্য রানে নিলেন ৭ উইকেট!

সংযুক্ত আরব আমিরশাহীতে আইএল টি ২০-তে আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন সুনীল নারিন। ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পায় নারিনের দল। ভারতে আসার আগে দেশে কিছুদিন সময় কাটালেন নারিন। ভারতে আসার বিমান দেরিতে থাকায় তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো ক্রিকেট বোর্ড প্রিমিয়ারশিপ ডিভিশন ওয়ানে খেলার সিদ্ধান্ত নেন। কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব ওয়ানের হয়ে মাঠে নেমেছিলেন নারিন। প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।

পোর্ট অব স্পেনের সেন্ট ক্লেয়ারে কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচে চমকপ্রদ বোলিং পারফরম্যান্স নারিনের। তার আগের তিনটি ম্যাচে নারিন ৩১টি উইকেট দখল করেন। যার মধ্যে পরপর চারবার পাঁচ উইকেট নেন। নারিন ৭টি মেডেন ওভারে ৭ উইকেট নেওয়ায় ২৪ ওভারে ক্লার্ক রোড ৭৬ রানে অল আউট হয়ে যায়। এরপর কুইন্স পার্ক ৩ উইকেটে ২৬৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। নারিন কলকাতায় শিবিরে যোগ দেওয়ার আগে তাঁর ফর্ম দেখে উচ্ছ্বসিত নাইট শিবির।

সুনীল নারিন ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন। তিনি ১৪৮টি ম্যাচে ১৫২টি উইকেট দখল করেছেন। সেরা বোলিং ১৯ রানে পাঁচ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ৭ বার, ৫ উইকেট একবার। গত বছর ১৪টি ম্যাচে নারিন ৯ উইকেট পেয়েছিলেন আইপিএলে। ২০১৯ সালে ১০টি, ২০২০ সালে ৫টি এবং ২০২১ সালের আইপিএলে তিনি ১৬টি উইকেট দখল করেন। ব্যাট হাতেও ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ১০২৫ রান রয়েছে আইপিএলে। রয়েছে চারটি অর্ধশতরান। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সম্ভাব্য অধিনায়ক হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে অন্যতম সুনীল নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+