Virat Kohli-Anushka Sharma: ভক্তদের অবাক করে সাত সকালে মুম্বইয়ের সমুদ্র সৈকতে বিরাট-অনুষ্কা, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়া সফর শেষে লন্ডনে যাননি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ভারতেই ফিরেছেন বিরুষ্কা। দেশে ফিরে বৃন্দাবনে মহারাজের দরবারে গিয়েছিলেন তারকা দম্পতি। রবিবাসরীয় সকালে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা গেল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে।

রবিবার সাত সকালেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হাজির হন বিরুষ্কা। বিলাসবহুল গাড়ি থেকে জেটিতে যাওয়ার সময় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ক্যামেরা বন্দি হয়েছেন দুই জনে। কালো শর্টস এবং ওভারসাইজের হালকা নীল শার্টে অনুষ্কাকে দেখা যায়। তাঁর চোখে ছিল রোদ চশমা। অন্যদিকে বিরাটকে কালো পোশাকে দেখা যায়। প্রথম একটি ভিডিওতে তাদের গাড়ি থেকে নেমে একটি ঘরে প্রবেশ করতে দেখা যায়।

এরপর সমাজ মাধ্যমে আরও একটি ভিডিও ফাঁস হয়েছে। সেটি সমুদ্রের ধারে। ভক্তদের মধ্যেই দেখা গেল বিরুষ্কাকে। সেখানে পোজ দিয়ে ফটোও তোলেন বিরাট ও অনুষ্কা। দুই তারকাকে এত সামনে থেকে দেখতে পেয়ে অবাক হয়ে যান আশে পাশে থাকা সাধারণ মানুষ। বিরাট-অনুষ্কার মতোই তাদের প্রতিক্রিয়াও ভাইরাল হয়েছে। তবে কী কারণে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এসেছিলেন বিরাট এবং অনুষ্কা তা এখনএ স্পষ্ট নয়।

টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন বিরাট। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না। রঞ্জি ট্রফিতে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কোহলি।

কয়েকদিন আগেই ভারতের ব্যাটার বিরাট কোহলি এবং অভিনেতা অনুষ্কা শর্মা শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সাথে দেখা করতে বৃন্দাবনে গিয়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি এবং অনুষ্কা প্রমাণ করে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আর্শীবাদ প্রার্থনা করছেন। এমনকি তাঁরা তাদের দুই সন্তানকেও নিয়ে গিয়েছিলেন।


আইসিসি ক্রম তালিকায় তিন ধাপ নীচে নেমে কোহলির বর্তমান স্থান ২৭। ৬১৪ পয়েন্ট নিয়ে কোহলি আছেন ২৭ নম্বরে।বছরের প্রথম টেস্টে সিডনিতে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭ ও ৬ রান। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছেে ১৯০ রান। বিরাট যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে।
বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকে তাঁকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+