শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তানের ঐতিহাসিক কামব্যাক টেস্টে বৃষ্টি বাধা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তানের ঐতিহাসিক কামব্যাক টেস্টে বৃষ্টি বাধা

দশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেটের আসর। পাক সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হয়েছে। যার দ্বিতীয় দিনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় এদিন খেলা হল মাত্র ১৮ ওভার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তানের ঐতিহাসিক কামব্যাক টেস্টে বৃষ্টি বাধা

প্রথম দিন ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দল ২২০ রান তুলেছিল। সেখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর এদিন প্রথম সেশনে ৭.৫ ওভারের খেলায় পাকিস্তান দল কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫ রান যোগ করে। দিনের প্রথম সেশনে এদিন ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে দ্রুত লাঞ্চ ডেকে ফেলা হয়। সব মিলিয়ে ২ ঘন্টা ৪৩ মিনিট অপেক্ষার পর খেলা শুরু হলেও ১০ ওভারের বেশি করা সম্ভব হয়নি। এর মধ্যে শ্রীলঙ্কা দলের হয়ে নিরোসান ডিকওয়েলা ৩৩ রান করে আউট হন। খারাপ আলো ও বৃষ্টির কারণে দুপুর ৩.৩০ মিনিটে এদিনের খেলা বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দল ২৬৩ রান তুলেছে। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান হাঁকিয়ে ক্রিজে রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা।

Early Stumps on Day 2: SL 263/6 (86.3) Dhananjaya de Silva 72*, Dilruwan Perera 2*. #PAKvSL pic.twitter.com/cmvnRCy6NO
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 12, 2019

উল্লেখ্য ২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কান দলের বাসের উপর জঙ্গি হামলার ঘটনার ঘটে। যারপর পাকিভূমে গিয়ে প্রথম সারির দলগুলি ম্যাচ খেলা থেকে বিরত থেকেছে। জঙ্গি হামলার অতীত ভুলে এবার দশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানে এসে সীমিত ওভারের সিরিজ খেলেছে লঙ্কান ক্রিকেট দল।

Play has been stopped in Rawalpindi due to bad light. #PAKvSL SCORECARD 👉 https://t.co/CKfg2XLZuF pic.twitter.com/Q7HuMQs01q
— ICC (@ICC) December 12, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+