শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধুয়ে সাফ পাকিস্তান

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধুয়েমুছে সাফ হয়ে গেল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচই হারলেন সরফরাজ আহমেদরা। তৃতীয় তথা শেষ ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারাল শ্রীলঙ্কা।

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধুয়েমুছে সাফ হয়ে গেল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচই হারলেন সরফরাজ আহমেদরা। তৃতীয় তথা শেষ ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারাল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধুয়ে সাফ পাকিস্তান

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিং-র সামনে শ্রীলঙ্কার টপ অর্ডার মুখ থুবড়ে পড়লেও রুখে দাঁড়ান পাঁচ নম্বরে ব্যাট করতে নামা তরুণ ওশাডা ফার্নান্ডো। ৪৮ বলে ৭৮ রান করেন তিনি। ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান ওশাডা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ আমির। ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজ।

জবাবে ব্যাট করতে নেমে শূণ্য রানেই সাজঘরে ফিরে যান পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ফাকার জামান। অন্য ওপেনার বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হারিস সোহেল। ২৭ রান করে আউট হন বাবর। ৫০ বলে ৫২ রান করেন সোহেল। মন্থর ব্যাটিং-র জেরে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন ওয়ানিন্ডু হাসারাঙ্গা। ২ উইকেট নেন লাহিরু কুমারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+