কুশল ও বিনুরা ছিটকে যাওয়ায় সমস্যায় শ্রীলঙ্কা, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সারির টপ অর্ডার

দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় পাঁচদিন পিছিয়ে গিয়েছে একদিনের আন্তর্জাতিক সিরিজ। কলম্বোয় রবিবার প্রথম ওয়ান ডে-তে শিখর ধাওয়ানের ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। তার আগে চোটের ধাক্কায় ছিটকে গেলেন প্রথম একাদশের দুই ক্রিকেটার। কুশল পেরেরা একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজে খেলতে পারবেন না। বিনুরাকে অবশ্য টি ২০ দলে রাখা হয়েছে।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা দল

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা দল

এদিনই আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার দল ঘোষণা করা হয়েছে। দাসুন শনকাই ভারতের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেবেন। গত চার বছরে শনকা শ্রীলঙ্কার দশম অধিনায়ক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষের পুত্র তথা দেশের ক্রীড়ামন্ত্রী নমল রাজপাক্ষের অনুমতিক্রমে তিনটি ওয়ান ডে ও তিনটি টি ২০ ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়। দলের সহ অধিনায়ক করা হয়েছে ধনঞ্জয় ডি সিলভাকে। ঘোষিত শ্রীলঙ্কা দল- দাসুন শনকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা (সহ অধিনায়ক), আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, পাথুম নিসাঙ্কা, চরিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মিনোদ ভানুকা, লহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লক্ষ্মণ সন্দাকান, আকিলা ধনঞ্জয়, শিরান ফার্নান্দো, ধনঞ্জয় লক্ষ্মণ, ঈশান জয়রত্নে, প্রবীণ জয়বিক্রেমা, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, লহিরু কুমারা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্দো (টি ২০ সিরিজ)।

ছিটকে গেলেন দুই ক্রিকেটার

ছিটকে গেলেন দুই ক্রিকেটার

এদিন দুপুরে টুইট করে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে, কুশল পেরেরার ডান কাঁধে কাঁধে চোট রয়েছে। সে কারণে তিনি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি ২০ সিরিজ খেলতে পারবেন না। অনুশীলন করার সময়ই শোল্ডার স্প্রেইনের কারণে তিনি ছিটকে গেলেন। গতকাল অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে চোট (যাকে লিগামেন্ট স্প্রেইন বলা হচ্ছে) পেয়ে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোও। তবে টি ২০ সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে।

দ্বিতীয় সারির টপ অর্ডার

দ্বিতীয় সারির টপ অর্ডার

জানা গিয়েছে, কুশল পেরেরার যে চোট রয়েছে তাতে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে কুশল পেরেরার না থাকা শ্রীলঙ্কার টপ অর্ডারে প্রভাব ফেলতে চলেছে। ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙায় উইকেটকিপার নিরোশন ডিকওয়েলা-সহ প্রথম একাদশের তিন ক্রিকেটার নির্বাসিত রয়েছেন। ফলে কুশলেরই উইকেটকিপিং করার কথাও ছিল। কুশল মেন্ডিস ও দানুষ্কা গুণতিলকাও নির্বাসনে। ফলে কুশল পেরেরাও ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সারির টপ অর্ডার নামাতে বাধ্য হবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ১২২ বলে ১২০ করেছিলেন কুশল। সম্প্রতি তিনি চেনা ছন্দে না থাকলেও শ্রীলঙ্কার যে তিনজন ইংল্যান্ড সফরে হাফ সেঞ্চুরি করেছিলেন তাঁদের মধ্যে একজন শ্রীলঙ্কার সদ্যপ্রাক্তন অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+