ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে বিপদ বাড়ল

ভারতে অক্টোবর-নভেম্বরে হবে ৫০ ওভারের ফরম্যাটের আইসিসি বিশ্বকাপ। যদিও সেই বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০১১ সালের বিশ্বকাপে রানার-আপদের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে। নিউজিল্যান্ডে ওডিআই সিরিজ হারাতেই বিপদ বাড়ল দাসুন শনাকাদের।

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ শ্রীলঙ্কা

হ্যামিলটনে জিতলে সিরিজ ১-১ করে ফিরতে পারতো শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক শনাকা। ৪১.৩ ওভারে ১৫৭ রানেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন নিউজিল্যান্ডের বোলাররা। ওপেনার পাথুম নিসঙ্কা ৬৪ বলে ৫৭ রান করেন। শনাকা ৩১, চামিকা করুণারত্নে ২৪ ও ধনঞ্জয় ডি সিলভা ১৩ রান করেন। ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ৩২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউয়িরা। ১১৩ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন উইল ইয়ং। ৫২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন হেনরি নিকোলস। যে চারজন ব্যাটার আউট হয়েছেন তাঁরা হলেন চ্যাড বাওয়েস (১), টম ব্লান্ডেল (৪), ড্যারিল মিচেল (৬), অধিনায়ক টম লাথাম (৮)। লাহিরু কুমারা ২টি এবং কাসুন রাজিথা ও দাসুন শনাকা একটি করে উইকেট নেন। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে ৫ পয়েন্টের বেশি পায়নি শ্রীলঙ্কা। তার উপর প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল শ্রীলঙ্কার।

আয়োজক ভারত-সহ সাতটি দেশ ইতিমধ্যেই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে। নেদারল্যান্ডসকে হারালে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবে বিশ্বকাপের মূলপর্বে। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের বিপদ বাড়বে। অঙ্কের হিসেবে আয়ারল্যান্ডের সামনেও এখনও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। আইরিশরা মে মাসে দেশের মাটিতে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। জুন-জুলাইয়ে ১০ দলকে নিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট হবে জিম্বাবোয়েতে। সেই টুর্নামেন্টে খেলে বিশ্বকাপের ছাড়পত্র আদায় করতে হবে শ্রীলঙ্কাকে।

বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে। শ্রীলঙ্কা নবম, দক্ষিণ আফ্রিকা দশম স্থানে রয়েছে। ১১ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড, দ্বাদশ স্থানে জিম্বাবোয়ে এবং ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কিউয়িরা। যদিও যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে যেতে শ্রীলঙ্কাকে খুব কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+