শাহরুখ খানের সঙ্গে আগেই ছিল সম্পর্ক, এবার সল্লু মিঞাকেও টেনে আনলেন সৌরভ

এর আগে শাহরুখ খানের সঙ্গে তাঁর একটা সম্পর্ক ছিল, এবার কী সলমন খানের সঙ্গেও সম্পর্ক তৈরি হল সৌরভের সঙ্গে।

কেকেআরের সূত্র ধরে শাহরুখ খানের সঙ্গে আগেই সম্পর্ক ছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। এমনকি ক্রিকেট ছাড়লেও সিএবি প্রেসিডেন্ট হওয়ার সূত্রে কেকেআরের ম্যাচে শাহরুখ এলেই সৌরভের সঙ্গে তাঁর দেখা হয়। তবে বলিউডের আরেক খান সল্লুর সঙ্গে সৌরভ কখনও কোনও কাজের সূত্রে যুক্ত হননি।

বাদশা -র পর এবার সল্লুর সঙ্গে সম্পর্ক সৌরভের, জানুন কাহিনী

তবে এবার সেটাই হতে চলেছে। সামনের বছর ২১ জানুয়ারি কলকাতায় সলমন খানের সঙ্গে শুটিং করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিভি-র জনপ্রিয় কুইজ শো 'দাদাগিরি' অনুষ্ঠানের মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেব আসবেন সলমন খান। অনুষ্ঠানটি সম্প্রচার হবে ২০১৮-র ৭ ফেব্রয়ারি।

সৌরভ নিজেও বিষয়টা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। দাদা জানিয়েছেন, 'ভেবে ভাল লাগছে যে সলমনের সঙ্গে শুটিং করব। আগে কখনও সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়নি। আশা করছি ওই দিন জমিয়ে শুটিং করব আমরা।' দাদা -শো হোস্ট রীতিমতো জনপ্রিয়। তাবড় ব্যকিত্বদের সঙ্গে জমাট কুইজ শো হোস্ট করেন মহারাজ। এবার বলিউডের ব্যাচেলার বয়ের- থেকে কী কী সিক্রেট বার করে আনতে পারেন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+