৫০-র ক্লাবে সচিনকে স্বাগত জানালেন সৌরভ, ছোটবাবুকে জন্মদিনে কী বার্তা দিলেন দাদা?
সৌরভের পর এবার সচিন, ভারতীয় ক্রিকেটের আরও এক মহাতারকা জীবনের বাইশ গজে অর্ধশতরান পূর্ণ করলেন। এক বছর আগেই জীবনের স্কোরবোর্ডে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার পঞ্চাশের ক্লাবের সদস্য হলেন তাঁর প্রিয় ছোট বাবু সচিন তেন্ডুলকরও।
আজ জীবনের খাতায় ৫০ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের ভগবান। এমন বিশেষ দিনে প্রিয় ছোট বাবুকে শুভেচ্ছা জানাবেন না দাদা, তাই হয় নাকি। সচিনের ৫০ তম জন্মদিন উপলক্ষে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'সচিন তোমাকে পঞ্চাশে ক্লাবে স্বাগত। তোমার দীর্ঘ জীবন কামনা করছি এবং সুস্থ জীবন চাইছি।'

EXCLUSIVE | VIDEO: "Welcome to the 50 Club. I still see he is fresh and happy. I wish him a very happy 50th birthday, long life, healthy life, lots of happiness and lots of fun": Former Indian cricket team captain @SGanguly99 extends his warm wishes to his long-time opening… pic.twitter.com/ohogZaIVGE
— Press Trust of India (@PTI_News) April 23, 2023
সচিনের ৫০তম জন্মদিনের সৌরভও যেন ভাসলেন স্মৃতির সরণিতে। মহারাজ বলেন, ' সচিন বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। আমাদের সাফল্যের মূল রসায়ন ছিল বোঝাপড়া। আমরা একে অপরকে জানতাম বুঝতাম। আমি কী খেলব সেটা সচিন যেমন জানত আর সচিন কী খেলবে সেটা আমি জানতাম।'
সচিনের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে দাদা বলেন, 'অনেকদিন আগের কথা কথা। ইন্দোরে অনূর্ধ্ব ১৫ দলের শিবিরে আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রথম থেকেই শুনেছিলাম ও খুব প্রতিভাবান ক্রিকেটার। সব থেকে অবাক লেগেছিল সচিন ঔ সময়ই খুব ভারী ব্যাট ব্যবহার করত।সেখান থেকে আমাদের পরিচয় শুরু।’
তাঁদের ওপেনিং জুটি প্রসঙ্গে সৌরভ বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান ছিল না, আমাকে ওপেন করতে বলা হয়। সেইভাবে শুরু হয়েছিল আমাদের ওপেনিং জুটি। প্রথম দিকে একদিনের ক্রিকেটে সচিন ছয় নম্বরে ব্যাট করত।সেখান থেকে বিশ্বের সেরা ওপেনার হয়ে উঠে।'


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications