Sourav Ganguly: রথযাত্রার বিকেলে রাজভবনে সৌরভ, বোসের সঙ্গে সাক্ষাত নিয়ে জল্পনা

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিতর্কের আবহেই রাজ্যপালের দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়। রথযাত্রার বিকেলে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসে সঙ্গে সাক্ষাত করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই সাক্ষাত নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান মহারাজ। কালো রঙের একটি গাড়িতে চেপে রাজভবনের ভিতরে ঢোকেন। যদিও কী কারণে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মহারাজ তা পষ্ট নয়।

সৌরভ

এর আগে জগদীপ ধনখড়ের আমলেও রাজভবনে এসেছিলেন সৌরভ, তখন তিনি বিসিসিআই সভাপতি পদেও ছিলেন। কিন্তু সেটা নেহাতই সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মহারাজকে নিয়ে রাজনৈতিক জল্পনা কম নয়। যদিও তিনি বার বার রাজনীতিতে যোদগানের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে মহারাজের রাজভবন আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার বিকেলে পাঁচটা নাগাদ প্রবেশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় রাজভবনে ছিলেন মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস। সন্ধ্যা ছয়টার একটি আগে ইস্ট গেট দিয়ে বেড়িয়ে যান দাদা। সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে মুখ খোলেননি প্রিন্স অফ ক্যালকাটা।

সৌরভ

সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস চা চক্রে আমন্ত্রণ করেন সৌরভকে। সেই আমন্ত্রণ রক্ষা করতেই মঙ্গলবার রাজবভনে আসেন দাদা। দুই জনের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি।

তবে ব্যক্তির নাম যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, জল্পনা কী কমে? এর আগে ত্রিপুরা রাজ্যের পর্যটনের মুখ হওয়াকে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি। তার আগে অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতত্ব বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে নৈশভোজ করেন।

সৌরভ

২৪ ঘণ্টা আগেই ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একজনের বিরুদ্ধে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+