সৌরভ-ধোনি সাক্ষাৎ মুম্বইয়ে, কখন দেখা এবং কীভাবে? ভাইরাল ছবিতে আপ্লুত ভক্তরা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুম্বইয়ে দেখা মহেন্দ্র সিং ধোনির। দুজনের সাক্ষাৎ ঘিরে আইপিএলের আগে তুঙ্গে জল্পনা। কোথায় কীভাবে দেখা হয়েছে মহারাজ ও মাহির? জানুন বিস্তারিত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা মহেন্দ্র সিং ধোনির। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। বেটিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই। অল্পের জন্য ২০০৩ সালে সৌরভের ভারত বিশ্বকাপ জিততে পারেনি। তবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জেতে জোড়া বিশ্বকাপ, ২০ ও ৫০ ওভারের ফরম্যাটে। এক ফ্রেমে দেশের সেরা দুই অধিনায়ককে দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত ভক্তরা। দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হলো তা নিয়েও তুঙ্গে জল্পনা।

মহারাজকীয় সাক্ষাৎ

মহারাজকীয় সাক্ষাৎ

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ভারতকে টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধোনি এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিরেক্টর অব ক্রিকেট করেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস আইপিএল-সহ বিশ্বের বিভিন্ন লিগে যে দলগুলি নামিয়েছে তার শেষ কথা সৌরভই। উইমেন্স প্রিমিয়ার লিগেও পাঁচটি দলের একটি দিল্লি ক্যাপিটালসের কর্ণধারদের।

সৌরভ ও ধোনির দেখা মুম্বইয়ে

সৌরভ ও ধোনির দেখা মুম্বইয়ে

সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি আজ মুম্বইয়ে। সেখানেই দুজনের সাক্ষাৎ হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য সৌরভ-ধোনির সাক্ষাতের তিনটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, যখন কাপ্তানের দেখা ক্যাপ্টেনের সঙ্গে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, লেজেন্ডস এবং ওয়ার্কমোড।

আপ্লুত ভক্তরা

আপ্লুত ভক্তরা

এই ছবি দেখে আপ্লুত ভক্তরা। প্রথমে অনেকেই বুঝতে পারেননি ঠিক কোথায় দেখা হলো সৌরভ ও ধোনির। ভারতীয় ক্রিকেটের দুই সেরা ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক কী নিয়ে আলোচনা করছেন তা জানতেও অনেকে উৎসুক হয়ে পড়েন। যদিও জানা গিয়েছে, মুম্বইয়ে এদিন ভারতের দুই প্রাক্তন অধিনায়কের সাক্ষাৎ মোটেই পূর্বনির্ধারিত ছিল না। সবটাই সৌজন্য সাক্ষাৎ।

কীভাবে শুরু আলাপচারিতা?

কীভাবে শুরু আলাপচারিতা?

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কপিল দেব ও সচিন তেন্ডুলকরকে দুটি আলাদা বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এবার সৌরভ-ধোনি জুটি বিজ্ঞাপনে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়। যদিও মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, একই বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দুজনকে দেখা যাচ্ছে না। তবে আজ মুম্বই ফিল্ম সিটিতে যে স্টুডিওয় সৌরভের বিজ্ঞাপনী শ্যুটিং চলছিল, সেখানে আরেকটি ফ্লোরে ছিল ধোনির শ্যুটিং। তারই ফাঁকে কিছুক্ষণের জন্য আলাপচারিতায় মাতেন মহারাজ ও মাহি।

(ছবি- তানিয়া ভট্টাচার্য ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+