নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সাত বছরের জোট সোনির, কিউয়িদের ম্যাচ সম্প্রচারের দায়িত্বে ভারতীয় সংস্থা
খেলাধুলার ক্ষেত্রে মিডিয়া রাইটস বর্তমানে অন্যতম চর্চার বিষয়। যে কোনও টুর্নামেন্ট বা সিরিজ কোন চ্যানেলে তা সম্প্রচার হবে তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহল থাকে তুঙ্গে। বর্তমানে ইন্টারনেটের যুগে শুধু টিভিতে নয় একইসঙ্গে ডিজিটাল মাধ্যমেই খেলা দেখেন বহু মানুষ। ফলে টিভি ও ডিজিটাল সম্প্রচার ও স্ট্রিমিং রাইটস কিনতে আগ্রহী থাকে বিভিন্ন সংস্থা।
আগামী সাত বছরের জন্য ভারতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যাচের টিভি ও ডিজিটাল সম্প্রচার ও স্ট্রিমিং সত্ত্ব পেল সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। এই সংস্থাটি ১ মে ২০২৪ সাল থেকে ৩০ এপ্রিল ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে নিউজিল্যান্ডের হওয়া যাবতীয় ক্রিকেট ম্যাচের টিভি ও ডিজিটাল সম্প্রচার ও স্ট্রিমিং করবে। ২০২৬-২৭ এবং ২০৩০-৩১ মরশুমে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর এবং নিউজিল্যান্ডের মাটিতে নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় দ্বিপাক্ষিক টেস্ট, ওয়ান ডে ও টি২০ ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তি নিউজিল্যান্ড দল। ২০১৫, ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ড রানার্স হয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্ল্যাক ক্যাপসরা। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতে নিউজিল্যান্ড। ২০২২ সালে টি২০ বিশ্বকাপেও রানার্স হয়েছিল নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে বিশ্বজুড়েই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এনপি সিং বলেছেন,"আনন্দের সঙ্গে জানাচ্ছি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যৌথ ভাবে হাতে হাত ধরে এগোব আমরা। ব্যতিক্রমী ক্রীড়ানৈপুণ্য ও শক্তির জন্য নিউজিল্যান্ড গোটা বিশ্বে জনপ্রিয়। বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ড। এই ক্রিকেট দল ও ভারতে তার আবেগপূর্ণ সমর্থকদের সঙ্গে বন্ধন দৃঢ় করার এই দায়িত্ব পেয়ে আমরা এগিয়ে চলার নতুন প্রেরণা পাচ্ছি।"
চেয়ার অব নিউজিল্যান্ড ক্রিকেট ডায়ানা পুকেটাপু-লিন্ডন এই প্রসঙ্গে জানিয়েছেন, "দুই সংস্থার কাছেই এটা দারুণ ব্যাপার। বিশ্বমানের ক্রীড়া সম্প্রচার সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ভারতে অন্যতম জনপ্রিয়। এই জোট আরও দৃঢ় হওয়ার আশায় রয়েছি আমরা।"
এসপিএনআই-র চিফ রেভিনিউ অফিসার ডিস্ট্রিবিউশন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রধান রাজেশ কউল উল্লেখ করেছেন, 'ভারতীয় দর্শকদের জন্য একাধিক মেগা স্পোর্টস ইভেন্ট সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমাদের এই চুক্তি তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়।'
একইসঙ্গে রাজেশ কউল উল্লেখ করেছেন, 'আগামী সাত বছরে দুর্দান্ত সব ক্রিকেট খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি আমরা। যার মধ্যে রয়েছে ২০২৪-২৫ মরশুমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০২৬-২৭ ও ২০৩০-৩১ সালে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ।"
নিউজিল্যান্ড ক্রিকেটে সিইও স্কট উইনিক তাঁর বার্তায় উল্লেখ করেছেন, "এই চুক্তি সম্পাদন করতে পেরে আমরা আনন্দিত। কারণ দুই সংস্থারই মতাদর্শ একই। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বর্তমান পরিবর্তনশীল দুনিয়ায় একটি প্রথম সারির বাণিজ্যিক সংস্থা। যারা দর্শকদের অজানা, অচেনা নতুন নতুন সব বিষয় চাক্ষুস করাতে চায়। এই সংস্থা গ্রাহকদের কথা প্রথমে ভাবে। তার পরে সেরাটা দেওয়ার চেষ্টা করে। যে উদ্যোগকে সম্মান করে নিউজিল্যান্ড ক্রিকেট।"
নিউজিল্যান্ড ক্রিকেটের কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্রিস স্মিথ বলেছেন, "ভারতের বাজার নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে আকর্ষণীয়। এসপিএনআই-এর সঙ্গে এই চুক্তিতে উপকৃত হবে দুই সংস্থাই। এটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি। ভারতের বাজারে সোনির জনপ্রিয়তা প্রবল। আমরা আগামী দিনে এসএনপিআই-এর সঙ্গে দীর্ঘমেয়াদী জোটের দিকে তাকিয়ে। যাতে দুপক্ষই উপকৃত হয়। সোনির টিমের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করার কাজটি আমাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications