সাপের ছোবল থেকে বাঁচলেন রোহিত-রাহুল! কোহলির জন্য ভক্তের মরিয়া প্রয়াস ভাইরাল

গুয়াহাটিতে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। তবে এদিন বড় বিপদ এড়ানো গেল মাঠকর্মী ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায়। নজিরবিহীন ঘটনা ঘটল বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের থেকে উদ্ধার হলো সাপ। ভারতের ব্য়াটিংয়ের সময় এই কারণে খেলা কিছুক্ষণ বন্ধও থাকল।

সাপের ছোবল থেকে বিরাট রক্ষা! নজিরবিহীন ঘটনা গুয়াহাটিতে

ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে। মাঠে সাপ দেখতে পাওয়ার পর সেটিকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়। এ জন্য মিনিট দশেক খেলা বন্ধ রাখতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন। যদিও জানা গিয়েছে, খেলা শুরুর আগেও মাঠে সাপ দেখা গিয়েছিল। যখন ঘটনাটি ঘটে তখন ক্রিজে সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। সাপ উদ্ধার করতে গিয়ে অষ্টম ওভার দেরিতে শুরু হয়। টিভি ক্যামেরায় সাপটি দেখার পরই শুরু হয় তৎপরতা। অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার লিসা স্টালেকর মজা করে লিখেছেন, অস্ট্রেলিয়ার শহরতলির মাঠে এভাবেই সাপ ঢুকে পড়ার জন্য খেলা বন্ধ থাকে। কেউ মজা করে লিখেছেন, সাপটি বিরাট কোহলির খেলা দেখতে বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকেছিল।

এদিকে, অসমে বিরাট কোহলির ভক্তের কাণ্ডও ভাইরাল হয়েছে। বিরাটের সঙ্গে দেখা করার জন্য ওই ক্রিকেট ভক্ত ২৩ হাজার টাকা দিয়ে হোটেল রুম ভাড়া করে বসেন। ভারতীয় দল ৩০ সেপ্টেম্বর ত্রিবান্দ্রম থেকে পৌঁছেছিল গুয়াহাটিতে। রাহুল রাই নামের ওই ক্রিকেট ভক্ত তাঁর আইডলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লোকপ্রিয় গোপীনাথ বরদলুই বিমানবন্দরে। কিন্তু নিরাপত্তার কড়াকড়িতে দেখা করতে পারেননি বিরাটের সঙ্গে। বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতের অনুশীলনে ২ দিন হাজির থেকেও মনোবাসনা পূর্ণ হয়নি।

এরপর তিনি ঠিক করেন ভারতীয় দল যে হোটেলে রয়েছে সেখানে থাকবেন। এক রাতের জন্য ২৩,৪০০ টাকা খরচ করে রুম ভাড়া নেন। বিরাটকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ফ্যান পেজ চালান এই ক্রিকেট-ভক্ত। বিরাট তাঁকে লক্ষ্য করে ব্রেকফাস্ট এরিয়ার বাইরে অপেক্ষা করতে বলেন। কোহলির সাক্ষাৎ পেয়েই তাঁকে একটি ফ্রেমবন্দি ছবির কোলাজ উপহার দেন রাহুল। বিরাটকে জানান তাঁর নামাঙ্কিত ফ্যান পেজে ১ লক্ষ ফলোয়ার রয়েছেন। বিরাট সেই কোলাজে অটোগ্রাফ দিয়ে বলেন এটি নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে এটি বহুকাঙ্ক্ষিত সাক্ষাতের স্মারক হয়েই রইল। বিরাটের সঙ্গে একটি সেলফিও তোলেন গুয়াহাটির শান্তিপুরের এই বাসিন্দা। তাঁর আনন্দ কয়েক গুণ বাড়িয়ে বিরাট এদিন ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলার ফাঁকে প্রথম ভারতীয় হিসেবে টি ২০-তে ১১ হাজার রানও করে ফেললেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+