আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপে চিন্তায় ভারত, পাকিস্তান ম্যাচে অনিশ্চিত দুই স্তম্ভ

আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপে রবিবার ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্য়াচ দিয়ে। হরমনপ্রীত কৌরের পর এবার সেই ম্যাচে অনিশ্চিত স্মৃতি মান্ধানাও।

আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপের আগে চিন্তায় ভারত। রবিবার হরমনপ্রীত কৌরের দলের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রমীলা বাহিনী। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের ফিটনেস নিয়ে আগেই সংশয় তৈরি হয়েছিল। এখন চিন্তা বাড়াচ্ছে স্মৃতি মান্ধানার চোট।

মান্ধানাকে নিয়ে সংশয়

মান্ধানাকে নিয়ে সংশয়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় মহিলা দল। সেই ম্যাচেই কাঁধে চোট পেয়েছিলেন হরমনপ্রীত কৌর। এরপর প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ব্য়াটিং বিপর্যয়ে পড়ে পরাস্ত হয় ভারত। অবশ্য বিশ্বকাপের আগে ভারতীয় দল শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছে। বাংলাদেশ ম্যাচ চলাকালীন স্মৃতির বাঁ হাতের মধ্যমা ব্যান্ডেজ দিয়ে জড়ানো ছিল। তাতেই বাড়ছে সংশয়।

প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে

প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে

বিসিসিআই বা ভারতীয় মহিলা ক্রিকেট দলের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আইসিসি সূত্রে খবর, পাকিস্তান ম্য়াচে স্মৃতির না থাকার সম্ভাবনাই বেশি। গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেই আঙুলে চোট পেয়েছিলেন স্মৃতি। আইসিসি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, স্মৃতি যে চোট পেয়েছেন তাতে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন, এটা বলার সময় আসেনি। তবে পাকিস্তান ম্যাচে তিনি মাঠে নামার পরিস্থিতিতে নাও থাকতে পারেন।

চিন্তায় রাখছে হরমনপ্রীতের ফিটনেস

চিন্তায় রাখছে হরমনপ্রীতের ফিটনেস

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মৃতি ওপেন করতে না নেমে তিনে খেলতে নামেন। তিন বলের বেশি টিকতে পারেননি। স্মৃতির পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে হরমনপ্রীতকে নিয়েও। তাঁর কাধে চোট লেগেছিল। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাট করতেও নামেননি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর বলেছিলেন, শরীর ঠিকই আছে। বিশ্রাম পেলেই ফিটনেস ভালো জায়গায় চলে আসবে। টি ২০ বিশ্বকাপে ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এই পরিস্থিতি অধিনায়ক ও সহ অধিনায়কের ফিটনেস নিয়ে সংশয় নিশ্চিতভাবেই ভারতের কাছে বড় ধাক্কা।

ভারতের খেলা

ভারতের খেলা

মহিলাদের টি ২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। কেপ টাউনে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে। এরপর কাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। রাত সাড়ে ১০টায় এ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ড। ভারতের খেলা রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে, পাকিস্তানের বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত কৌরের ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+