শুভমান গিলের টানা দ্বিতীয় ওডিআই শতরান! বিরাট-ঈশানদের ব্যর্থতা ঢেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতকে

শুভমান গিল দেশের মাটিতে দ্বিতীয় তথা ওডিআই কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন। টানা দ্বিতীয় ওডিআই সেঞ্চুরির ফাঁকে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১ হাজার রানও করে ফেললেন।

শুভমান গিল একদিনের আন্তর্জাতিকে এবার নিজের জায়গা কার্যত পাকা করে ফেললেন। টানা দুটি শতরান হাঁকিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে শতরান পেয়েছিলেন। তারপর এদিন হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন। দেশের মাটিতে এটি গিলের দ্বিতীয় ওডিআই শতরান।

শুভমানের তৃতীয় ওডিআই শতরান

শুভমানের তৃতীয় ওডিআই শতরান

শুভমান এদিন ১৯তম একদিনের আন্তর্জাতিক খেলছেন। ইতিমধ্যেই তাঁর নামের পাশে ৩টি শতরান ও পাঁচটি অর্ধশতরান। গত অগাস্টে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে ১৩০ রান করেছিলেন। ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি করেন ৯৭ বলে ১১৬। আজ কিউয়িদের বিরুদ্ধে ভারতের উইকেট নিয়মিত ব্যবধানে প়ড়তে থাকলেও উইকেটের অপর প্রান্তে আগলে রেখে দায়িত্বশীল ইনিংস খেলতে থাকেন শুভমান গিল।

দ্রুততম ১ হাজার

শুভমানের অর্ধশতরানটি এসেছিল ৫২ বলে। তখনও অবধি শুভমান ৯টি চার ও ১টি ছয় মেরেছিলেন। ১৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে শতরান পূর্ণ করেন ৮৭ বলে। ৩০তম ওভারের দ্বিতীয় বলে গিল ৯৩ থেকে ৯৯ রানে পৌঁছন মিচেল স্যান্টনারের বলে ছক্কা হাঁকিয়ে। একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করতে এদিন শুভমানের দরকার ছিল ১০৬ রান। সেই মাইলস্টোনও এদিন স্পর্শ করে ফেলেন পাঞ্জাবের এই ব্যাটার। ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআইয়ে দ্রুততম ১ হাজার রান করার কীর্তিটিও নিজের দখলে নিলেন গিল।

বিরাট-কিষাণ ব্যর্থ

বিরাট-কিষাণ ব্যর্থ

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ওঠে ৬০ রান। ১২.১ ওভারে রোহিত শর্মা আউট হন ব্লেয়ার টিকনারের বলে। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ৩৮ বলে ৩৪ রান করেন। বিরাট কোহলি এদিন বোল্ড হয়ে যান মিচেল স্যান্টনারের বলে। একটি চারের সাহায্যে ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ৪৬টি আন্তর্জাতিক শতরানের মালিক। বিরাট আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৫.২ ওভারে ২ উইকেটে ৮৮। চারে নেমে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ঈশান কিষাণ। তিনি লকি ফার্গুসনের বলে কট বিহাইন্ড হন ১৪ বলে ৫ রানে। ১৯.৪ ওভারে ভারতের তৃতীয় উইকেট পড়ে ১১০ রানে।

ভারত বড় রানের দিকে

ভারত বড় রানের দিকে

শুভমান গিল এরপর ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদবকে নিয়ে। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় সূর্য এদিন একাদশে জায়গা ধরে রাখেন। তবে ২৬ বলে ৩১ রানের বেশি তিনি করতে পারেননি। ২৮.৩ ওভারে দলের ১৭৫ রানের মাথায় সূর্যকুমার যাদব আউট হন, তাঁর উইকেটটি তুলে নেন ড্যারিল মিচেল। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৫২। ১৮.৫ ওভারে ১০০ রান পূর্ণ হয়েছিল, ২০০ রান আসে ৩২.৪ বলে। শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধেছেন হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+