ঈশান কিষাণের ব্য়াটে রানের খরা, তবে শুভমান গিলের সঙ্গে অভিনয়ে মাত করলেন! দেখুন ভিডিও

ঈশান কিষাণ ভারতের টেস্ট দলে রয়েছেন, তবে অজিদের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয়। কারণ, তাঁর ব্য়াটে রান আসছে না। এরই মধ্যে শুভমান গিলের শেয়ার করা ভিডিওতে কিষাণকে দেখা গেল নতুন অবতারে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে আজই নাগপুরে পৌঁছে গেল ভারতীয় দল। যাঁরা টি ২০ আন্তর্জাতিক সিরিজের দলে ছিলেন তাঁরা পৌঁছলেন আমেদাবাদ থেকে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে টেস্টে কে উইকেটকিপিং করবেন সেটাই বড় প্রশ্ন। শ্রীকার ভরতের সম্ভাবনাই বেশি। তবে অনেকেই মনে করছেন, পন্থের যোগ্য বিকল্প হতে পারেন আগ্রাসী ব্যাটিং করতে পারা ঈশান কিষাণ।

কিষাণ কি টেস্টে সুযোগ পাবেন?

কিষাণ কি টেস্টে সুযোগ পাবেন?

ঈশান কিষাণ এগিয়ে থাকতেন যদি তিনি ফর্মের নিরিখে ধারাবাহিকতা বজায় রাখতে পারতেন। যদিও সেটা হয়নি। ২০২১ সালে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় ঈশান কিষাণের। তবে ঝাড়খণ্ডের এই উইকেটকিপার-ব্যাটার এখনও একটিও টেস্ট খেলতে পারেননি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এখন মাঠের বাইরে। ফলে ভরতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দলে রয়েছেন কিষাণ। প্রথম একাদশে থাকবেন কিনা তা স্পষ্ট হবে কয়েক দিনেই।

রানের খরা

রানের খরা

বাংলাদেশে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। এরপর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে দলকে ভরসা দিতে পারেননি তিনি। ৬টি টি ২০ আন্তর্জাতিক ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। কিন্তু করেছেন মাত্র ৯৪ রান। সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড টি ২০ সিরিজে কিষাণের রান যথাক্রমে ৪, ১৯ ও ১। গত মাসের গোড়ায় ভারত তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে তাঁর রান যথাক্রমে ৩৭, ২ ও ১।

নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ

নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ

এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজেও ব্যর্থ হন ঈশান। হায়দরাবাদে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ রান করেন, দ্বিতীয় ম্যাচে রায়পুরে অপরাজিত ছিলেন ৮ রানে। তৃতীয় ম্যাচে ইন্দোরে ১৭ রান করে আউট হন। ফলে শেষ ৯টি ইনিংসে ১ বার অপরাজিত ছিলেন, ৬ বারই দুই অঙ্কের ঘরে নিজের রানকে নিয়ে যেতে পারেননি। একদিনের আন্তর্জাতিকে লোকেশ রাহুল ফিরলে তিনিই উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন। টি ২০ আন্তর্জাতিকে পৃথ্বী শ প্রথম একাদশে আসতে পারছেন না। ফলে কিষাণ কতদিন টি ২০-তে জায়গা ধরে রাখবেন সেটাও বড় প্রশ্ন। বিশেষ করে ব্যাট হাতে যদি ছন্দ ধরে রাখতে না পারেন।

মজার ভিডিও

শুভমান গিল বেশিরভাগ সময় ঈশান কিষাণের সঙ্গেই সময় কাটান। সে কথা আগে গিল ও কিষাণ জানিয়েছিলেন। শুভমান গিল সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে কিষাণ ও চাহালকে। সেখানে ভারতের তিন ক্রিকেটার পপুলার শো রোডিজের অনুকরণে নিজেদের মধ্যে মজা করছেন হোটেল রুমে। কিষাণ বিচারকের ভূমিকায় এবং শুভমান গিল প্রতিযোগিতা জিততে মরিয়া প্রতিযোগীর অভিনয়ে মাত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+