IPL 2021: আইপিএলের আগে বিধ্বংসী মেজাজে শুভমান গিল, কেকেআর শিবিরে যোগ দিলেন তিন তারকা
রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলাগুলি। সোমবারই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। বাকি ৭টি ম্যাচের ৬টি জিতে প্লে অফে জায়গা নিশ্চিত করতে চাইছে ইয়ন মর্গ্যানের দল। এরই মধ্যে নাইট শিবিরে স্বস্তি দিচ্ছে শুভমান গিলের ফর্ম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে আবু ধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও টিম সেইফার্ট।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই চোটের কারণে দেশে ফিরেছিলেন শুভমান গিল। রিহ্যাব চলে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। গতকাল আবু ধাবিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। নীতীশ রানা একাদশ ও বেন কাটিং একাদশের মধ্যে এই ম্যাচে সবচেয়ে স্বস্তি দিলেন শুভমান গিল। চোট সারিয়ে মাঠে ফেরা সব ক্রিকেটারের কাছেই কঠিন চ্যালেঞ্জ। কিন্তু শুভমান গিলকে এই ম্যাচে পাওয়া গেল চেনা বিধ্বংসী মেজাজেই। কলকাতা নাইট রাইডার্সের টুইটারে উল্লেখ করা হয়েছে, শুভমান অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন। জানা গিয়েছে, ঝোড়ো ৯৩ রানের ইনিংস খেলেছেন কেকেআর ওপেনার।
Shubman's absolute masterclass fell just short of a 💯 in the ongoing practice match 😍
— KolkataKnightRiders (@KKRiders) September 16, 2021
📺 Watch it LIVE 👉 https://t.co/e4Gfa4ohoQ@RealShubmanGill #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021
এবারের আইপিএলে অবশ্য তেমন ছন্দে ছিলেন না গিল। পয়েন্ট তালিকায় নাইটরা সাতে রয়েছে টপ অর্ডারের ব্যর্থতার কারণেই। শুভমান গিল সাত ম্যাচে করেছেন ১৩২ রান। কিন্তু আইপিএলের দ্বিতীয়ার্ধে তাঁকে যে চেনা মেজাজে দেখা যেতেই পারে তার আশা শুভমান গিল জাগালেন দুরন্ত ইনিংস খেলে। এই ইনিংস খেলার ফাঁকে কমলেশ নাগরকোটির এক ওভারে তিনি ২২ রান নেন, যার মধ্যে একটি ছক্কাও রয়েছে।
এখন মজা শুরু গুরু! Rate your excitement with ☝🏼 emoji! 🔥
— KolkataKnightRiders (@KKRiders) September 17, 2021
Private Jet ✈️ landing for our boys from the CPL
AR Russell, Sunil Narine24, Tim Seifert and AR Srikkanth have arrived from St. Kitts 🇰🇳 to Abu Dhabi 🇦🇪#Cricket #IPL #KKR #AmiKKR #KorboLorboJeetbo #IPL2021 pic.twitter.com/aB1pSrgtwG
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে আবু ধাবিতে টিম হোটেলে পৌঁছে গিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও টিম সেইফার্ট। রাসেল সিপিএলে খেলেছেন জামাইকা তালওয়াহ-র হয়ে। সিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে অর্ধশতরানের রেকর্ড গড়েছেন রাসেল। নারিন ও সেইফার্টের ত্রিনবাগো নাইট রাইডার্স সিপিএলের সেমিফাইনাল অবধি গিয়েছিল। এই তিন ক্রিকেটারই সিপিএলে ভালো ফর্মে ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁরা ছন্দ ধরে রাখতে চাইবেন আইপিএলে। বিলাসবহুল চার্টার্ড বিমানে তাঁরা আবু ধাবিতে পৌঁছেছেন। বিমান সফরে রাসেলের মেনুতে ছিল রাইস আর গ্রিলড চিকেন। আইপিএলের আগে তিনজনই ফুরফুরে মেজাজে রয়েছেন।
Welcome back, Skipper! 🤩
— KolkataKnightRiders (@KKRiders) September 15, 2021
How excited are you to see #CaptainMorgan in 💜💛?@Eoin16 #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/crJr8mjm8A
২০ সেপ্টেম্বর কেকেআরের খেলা রয়েছে পয়েন্ট তালিকায় তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর বিরুদ্ধে। সেপ্টেম্বরের ২৩ তারিখ মুম্বই ইন্ডিয়ান্স, ২৬ তারিখ চেন্নাই সুপার কিংস, ২৮ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কেকেআর। অক্টোবরের ১ তারিখ কলকাতা নাইট রাইডার্সের সামনে পাঞ্জাব কিংস, ৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ ও ৭ অক্টোবর রাজস্থান রয়্যালস ম্যাচ রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন নাইটদের।












Click it and Unblock the Notifications