হার্দিকের ভারত শ্রীলঙ্কাকে দিল ১৬৩ রানের টার্গেট, ঝোড়ো ব্যাটিং হুডা-অক্ষরের

ভারতে এসে কোনও টি ২০ সিরিজ জেতেনি শ্রীলঙ্কা। তবে এশিয়া চ্যাম্পিয়নরা যেভাবে আজ মুম্বইয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিকে নিউ লুক ইন্ডিয়াকে ১৬২ রানের মধ্যে আটকে রাখল, তা খুশিই করবে দাসুন শনাকাকে। ভারতীয় ব্যাটারদের শান্ত রাখলেন শ্রীলঙ্কার স্পিনাররা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে।

হার্দিকের ভারত শ্রীলঙ্কাকে দিল ১৬৩ রানের টার্গেট

ভারতে এসে কোনও টি ২০ সিরিজ জেতেনি শ্রীলঙ্কা। তবে এশিয়া চ্যাম্পিয়নরা যেভাবে আজ মুম্বইয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিকে নিউ লুক ইন্ডিয়াকে ১৬২ রানের মধ্যে আটকে রাখল, তা খুশিই করবে দাসুন শনাকাকে। ভারতীয় ব্যাটারদের শান্ত রাখলেন শ্রীলঙ্কার স্পিনাররা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে।

এই ম্যাচে টি ২০ অভিষেক হয়েছে শুভমান গিলের। তবে এদিন গিল হতাশ করলেন। ২.৩ ওভারে ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৭ রান করে মাহিশ থিকশানার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন গিল। ৫.১ ওভারে ৩৮ রানের মাথায় ভারত দ্বিতীয় উইকেট হারায়। ১০ বলে ৭ রান করে চামিকা করুণারত্নের শিকার হন বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার তথা সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। পাওয়ারপ্লে-তে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪১।

সপ্তম ওভারের পঞ্চম বলে সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ধনঞ্জয় ডি সিলভা। চারে নেমে ৬ বলে ৫ রান করেন সঞ্জু, ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ৪৬ রানে। ১০.৩ ওভারে দলগত ৭৭ রানে আউট হন ঈশান কিষাণ। প্রথমে ৮ বলে ১৭ রান করেছিলেন, কিন্তু ওয়ানিন্দু হাসারঙ্গার বলে আউট হলেন ২৯ বলে ৩৭ রান করে। তিনটি চার ও ২টি ছয় মেরেছেন। ১৪.১ ওভারে ৯৪ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেটটি পড়ে। হার্দিক পাণ্ডিয়া কট বিহাইন্ড হন দিশলশান মাদুশঙ্কার বলে। ভারত অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবার নেমে হার্দিক করেন ২৭ বলে ২৯ রান।

এরপর ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। একটি চার ও চারটি ছয়ের সাহায্যে হুডা ২৩ বলে ৪১ এবং তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে অক্ষর ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা ও চামিকা করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+