বক্সিং ডে টেস্ট: ডনের দেশে অভিষেক টেস্টে কোন নজির গড়লেন শুভমান

বক্সিং ডে টেস্ট: ডনের দেশে অভিষেক টেস্টে কোন নজির গড়লেন শুভমান

ভারতীয় টেস্ট ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন, ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের অভিষেক ম্যাচে দুরন্ত ইনিংসে বুঝিয়ে দিলেন শুভমান গিল। পৃথ্বী শয়ের খারাপ ফর্ম অব্যাহত থাকার কারণে তাঁকে বসিয়ে শুভমানকে ওপেনিংয়ে নিয়ে আসে ম্যানেজমেন্ট। আর অভিষেকেই হাফ সেঞ্চুরির সুযোগ তৈরি করেন তরুণ তুর্কি। যদিও বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন আইপিএলে কেকেআর সতীর্থ প্যাট কামিন্সের বলে উইকেট দিয়ে আসায় অর্ধশতরান থেকে শুভমান ৫ রান দূরে থেমে যান।

কী নজির গড়লেন শুভমান

কী নজির গড়লেন শুভমান

টেস্টে অভিষেক ৪৫ রানের সুবাদে অজিভূমে নজির গড়েছেন শুভমান। অজিদের ডেরায় ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে অভিষেকে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় শুভমানের ইনিংস তিন নম্বরে থাকবে।

অজিদের ডেরায় ভারতীয়দের মধ্যে অভিষেকে সর্বোচ্চ রান কার

অজিদের ডেরায় ভারতীয়দের মধ্যে অভিষেকে সর্বোচ্চ রান কার

এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট অভিষেকে মায়াঙ্ক আগারওয়াল ৭৬ রান হাঁকান। অজিভূমে ভারতীয় কোনও ব্যাটমস্যানের অভিষেকে, এটাই সর্বোচ্চ রান। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন দাত্তু ফাডকর। ১৯৪৭ সালে অজি সফরে সিডনি টেস্টে অভিষেকে ভারতীয় এই ক্রিকেটার ৫১ রান হাঁকান।

শুভমানের ইনিংস

শুভমানের ইনিংস

এরপর শুভমানের ইনিংস তৃতীয় স্থানে রয়েছে। অভিষেকে ৬৫টি বল খেলে ৮টি বাউন্ডারি হাঁকিয়ে শুভমান ৪৫ রান করেন। অভিষেকে শুভমানের ব্যাটিং ইতিমধ্য়ে ক্রিকেট মহলে সাড়া ফেলেছে।

অজিদের প্রথম ইনিংস টপকালো ভারত

অজিদের প্রথম ইনিংস টপকালো ভারত

অন্যদিকে অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের গণ্ডি টপকেছে ভারত। অধিনায়ক রাহানের ১০৪ রানে ভর করে ভারত অজিদের থেকে ৮২ রানে এগিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+