আমেদাবাদ টেস্টে চোটের কবলে শ্রেয়স আইয়ার, আইপিএলের আগে উদ্বেগ কেকেআর শিবিরে

আমেদাবাদ টেস্টে চোটের কবলে শ্রেয়স আইয়ার। পিঠে যন্ত্রণা অনুভব করছেন। স্ক্যান রিপোর্টেই স্পষ্ট হবে চোট কতটা গুরুতর।

আমেদাবাদ টেস্টে চোটের কবলে পড়লেন শ্রেয়স আইয়ার। গতকাল তৃতীয় দিনের খেলার শেষে তিনি লোয়ার ব্যাক, অর্থাৎ পিঠের নীচের দিকে যন্ত্রণা অনুভব করেন। সে কারণে চার নম্বরে ব্যাট করতে নামেননি। এমনকী আজ রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর শ্রীকার ভরত নামেন। তখনই চর্চা শুরু হয় শ্রেয়সকে নিয়ে।

শ্রেয়স চোটের কবলে

শ্রেয়স চোটের কবলে

ভারতীয় দলের তরফে জানানো হয়েছে, শ্রেয়স পিঠে যন্ত্রণা অনুভব করছেন। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে স্ক্যান করতে পাঠানো হয়েছে। এই রিপোর্টের উপরই নির্ভর করবে তাঁর চোট কতটা গুরুতর। স্বাভাবিকভাবেই আইপিএলের আগে এই খবর চিন্তায় ফেলছে কলকাতা নাইট রাইডার্সকে। কেন না, শ্রেয়স আইপিএলে কেকেআরের অধিনায়ক। উল্লেখ্য, পিঠের চোটের কারণেই শ্রেয়স নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি।

পিঠের যন্ত্রণায় কাবু

পিঠের যন্ত্রণায় কাবু

ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্ট খেলার পরই লোয়ার ব্যাকের সমস্যায় ভুগছিলেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেললেও তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁর রিহ্যাব চলছিল। চোট পুরোপুরি না সারায় তিনি প্রথম টেস্ট থেকে ছিটকে যান। যদিও এনসিএ থেকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ার পর তিনি দিল্লি টেস্টে কামব্যাক করেন।

বড় সুযোগ হাতছাড়া

বড় সুযোগ হাতছাড়া

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আগের দুটি টেস্টে রান পাননি শ্রেয়স। দিল্লি টেস্টে আউট হন ৪ ও ১২ রান করে। ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে কঠিন উইকেটে দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন। যা ভারতীয় ইনিংসে ছিল দ্বিতীয় সর্বাধিক রান। শ্রেয়সের এই ইনিংসে অবশ্য সন্তুষ্ট ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আমেদাবাদের পাটা পিচে শ্রেয়স বড় রান পেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াল চোট। প্রথম ইনিংসে তাঁকে দিয়ে ১ ওভার বোলিংও করিয়েছিলেন রোহিত শর্মা।

চিন্তায় কেকেআর

চিন্তায় কেকেআর

এই টেস্টে শ্রেয়স ব্যাট করতে নামবেন কিনা তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও তাঁর না খেলার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। সর্বোপরি সামনে আইপিএল রয়েছে। স্ক্যান রিপোর্টের উপরই নির্ভর করবে শ্রেয়সের রিহ্যাব কতদিন ধরে চলবে, কবে তিনি মাঠে ফিরতে পারবেন- এই বিষয়গুলি। শ্রেয়স গোটা আইপিএল কিংবা কিছু ম্যাচ থেকেও ছিটকে গেলে কলকাতা নাইট রাইডার্সকে নতুন অধিনায়কের সন্ধান করতে হবে।

জাদেজার জঘন্য আউট

জাদেজার জঘন্য আউট

এদিকে, আজ আমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে প্রথম ঘণ্টার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩২৩। রবীন্দ্র জাদেজা দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। যা দেখে প্রবল সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, রাহুল দ্রাবিড়-সহ টিম ম্যানেজমেন্টের কেউই এই ধরনের আউট মানতে পারবেন না। অন্তত এর আগে জাদেজা যখন দায়িত্বশীল ইনিংস খেলেছেন। ৮৪ বলে ২৮ রান করে জাড্ডু ফেরেন টড মার্ফির বলে উসমান খোয়াজার হাতে লোপ্পা ক্যাচ দিয়ে। ৩০৯ রানে ভারতের চতুর্থ উইকেটটি পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+