এক যুগ পর ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল হারের আক্ষেপে আকুল আখতার
এক যুগ পর ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল হারের আক্ষেপে আকুল আখতার
২০১১ সালের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির আনন্দে উদ্বেলিত ভারত। এমএস ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীরদের বিক্রম চোখে ভাসে ক্রিকেট ফ্যান। অমলিন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ সেমিফাইনালও। যে ম্যাচ হারতে হয়েছিল ইমরান খানের দেশকে। পরাজিত দলের অন্যতম সদস্য হিসেবে সেদিনের কথা মনে করেছেন শোয়েব আখতার।

আখতারের টুইট
২০১১ সালের ৩০ মার্চ পাঞ্জাবের মোহালিতে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। হাই-ভোল্টেজ ম্যাচ হেরে গিয়েছিল প্রতিবেশী দেশ। সেই হারের আক্ষেপ যে আজও তাঁকে কুড়ে কুড়ে খায়, তা জানান দিলেন শোয়ব আখতার। এক টুইট বার্তায় তাঁর সেই হতাশা ঝড়ে পড়েছে। বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১১ সালের ২ এপ্রিলের ফাইনালে খেলতেন তাঁরাই।

আগে ব্যাট করেছিল ভারত
বিশ্বকাপের ওই হাই-ভোল্টেজ সেমিফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছিল ভারত। ১১৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। শেষ বেলায় ছোট অথচ গুরুত্বপূর্ণ ৩৬ রানের ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না।

সুযোগই পাননি আখতার
পাকিস্তানের হয়ে ওই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। দুই উইকেট নিয়েছিলেন সঈদ আজমল। এক উইকেট নিয়েছিলেন মহম্মদ হাফিজ। উল্লেখযোগ্য ভাবে দলে থাকা সত্ত্বেও সেই ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে সুযোগই পাননি শোয়েব আখতার।

পাকিস্তানের জবাব
২৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই হয়েছিল পাকিস্তানের। দুই ওপেনারের মধ্যে ৪৪ রানের পার্টনারশিপ হয়েছিল। তবুও সেই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ৪৯.৫ ওভারে ২৩১ রানেই অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন জাহির খান, আশিষ নেহরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং ও যুবরাজ সিং।












Click it and Unblock the Notifications