করোনা আক্রান্ত আফ্রিদি, পাক প্রাক্তনিকে নিয়ে দীর্ঘ হল কোভিড শিকার ক্রিকেটারের তালিকা
করোনা আক্রান্ত আফ্রিদি, পাক প্রাক্তনিকে নিয়ে দীর্ঘ হল কোভিড শিকার ক্রিকেটারের তালিকা
গোটা বিশ্বে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে কোভিড-১৯। বিশ্বজুড়ে করোনায় করাল গ্রাসে ক্রিকেট শুরু করা নিয়ে একদিকে সংকট, তারপর দীর্ঘ হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত ক্রিকেটারদের সংখ্যা।

আক্রান্ত আফ্রিদি
শনিবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক-ক্রিকটার শাহিদ আফ্রিদি করোনা পসিটিভ বলে জানা গিয়েছে। এই নিয়ে পাকিস্তানেই করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়ে চারে দাঁড়াল।

আফ্রিদি টুইট করে যা লিখেছেন
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এদিন দুঃখের সঙ্গে টুইটে তাঁর করোনা আক্রান্তে কথা জানান। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি তাঁর পোস্টে লিখেছেন 'আমি বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলাম। করোনা পরীক্ষা হওয়ার পর ফল হাতে পেয়েছি।দুর্ভাগ্যের বিষয় কোভিড-১৯ পসিটিভ। আমার জন্য প্রার্থনা করুন। '

সুস্থ হয়ে উঠেছেন আরেক পাক প্রাক্তনি
সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর করোনা থেকে মুক্তি পেয়েছেন। ৬ জুন সুস্থ হওয়ার খবর জানান তিনি। সপ্তাহ দুই আগে তিনি করোনা আক্রান্ত হন।

সুস্থ হয়ে বিশ্ববাসীর জন্য যা বললেন প্রাক্তন ওপেনার
করোনা থেক সেরে ওঠার পর বিশ্ববাসীর জন্য বার্তা দিয়ে তৌফিক উমর বলেন, 'কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্বে প্রতি মুহূর্তে উদ্বেগ বাড়ছে। নিজের স্বাস্থ্য এখন নিজের হাতে। বিশ্ববাসীকে নিজের শরীরের খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি।কোভিড ১৯কে সবাই সিরিয়াসলি নিন। সামাজিক দূরত্ব আর সতর্কতা ব্যবস্থা নিলে তবেই করোনাকে হারানো সম্ভব। সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই প্রয়োজন।'

পাকিস্তানে মোট কজন ক্রিকেটার করোনা আক্রান্ত
পাকিস্তানে মোট চার ক্রিকেটার এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন। আফ্রিদি-তৌফিক উমর ছাডা় প্রথম শ্রেণির দুই প্রাক্তন ক্রিকেটার করাচির রাজু শেখ ও পোশোয়ারের জাফর সরফরাজ করোনা আক্রান্ত হন। এই দুই ক্রিকেটারকে অবশ্য শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

একনজরে ক্রিকেটে করোনা থাবা
করোনায় সর্বপ্রথম আক্রান্ত হন পাকিস্তানের জাফর সরফরাজ। প্রাক্তন এই ক্রিকেটার গত ১৩ এপ্রিল করোনার কারণে মারা যান।এরপর করোনায় আক্রান্তের খবরে স্কটল্যান্ডের মাজিদ হক নাম পাওয়া যায়। এরপর দক্ষিণ আফ্রিকার সোলো কোয়েনি করোনায় আক্রান্ত হন। মাঝে করাচির রাজু শেখ প্রয়াত হন। তৌফিকের পর আফ্রিদির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।












Click it and Unblock the Notifications