IPL 2024: কেকেআরের বাদশাহী জয়, অসুস্থতা নিয়েই চিপকে কিং খান, মালিককে জয় উপহার নাইটদের
আইপিএলে আর পাঁচজন মালিক বা কর্ণধারের থেকে তিনি আলাদা। তাঁর কাছে কেকেআর মানে শুধু বিনিয়োগ বা লাভ-ক্ষতির অঙ্ক নয়। দল তাঁর কাছে প্রাণের সমতুল্য। কেকেআর দলের সুখে-দুঃখে ভালো মন্দে সব সময়ই জড়িয়ে থাকেন কিং খান। রবিবার শারীরিক অসুস্থতা নিয়েই চিপকে হাজির হলেন।
মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সানরাইজ় হায়দরাবাদ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কিং খান। আমদাবাদে সে দিন তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির আশপাশে। কিন্তু খেলা নিয়ে উচ্ছ্বাসে কোনও ঘাটতি ছিল না শাহরুখ খানের। খেলা শেষ হওয়ার পরে পুরো মাঠ ঘুরেছিলেন তিনি। তার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

পুরো সুস্থ হননি, কিন্তু দলের টানেই রবিবার চিপকে এলেন।কাঁচ ঘেরা ভিআইপি বক্সের ভিতর বসে থাকলেন সারাক্ষণ। মুখে মাস্ক, শরীরে এবং চোখেমুখে দৃশ্যতই অসুস্থতার ছাপ। পরিচিত সেই সেলিব্রেশনের ভঙ্গিটা বা মেজাজটাও আজ নেই। কিন্তু প্রতিপক্ষের উইকেট পড়লেই বা নিজের দল চার ছক্কা মারলেই করতালি দিয়ে উঠলেন। গ্যালারিতে তাঁর উপস্থিতি সব সময় অন্যমাত্রা যোগ করে।
Shah Rukh Khan kissed Gautam Gambhir's forehead. ❤️ pic.twitter.com/nQBB5yfgKJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2024
গৌরীকে পাশে নিয়ে এদিন চিপকের ভিভিআইপি বক্সে বসে ছিলেন শাহরুখ। চোখে মুখে উত্তেজনার ছাপ থাকলেও চেনা শাহরুখের দেখা মিলল না। পরিচিত স্টাইলে দেখা না গেলেলও নিঃশব্দে হলেও প্রবলভাবেই দলের জন্য থাকলেন শাহরুখ। টিম স্পিরিটের একটা উদাহরণ তৈরি করলেন। দলকে চাঙ্গা রাখার দায়িত্বটা আজ নিয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী।
বছরের পর বছর দল সাফল্য পায়নি কিন্তু হতাশ হননি। জলের মতো টাকা খরচ করে দল গঠন করেছেন। তবে ২০২৪ সালের আইপিএল শুরুর আগেই মাস্টার স্ট্রোকটা দিয়েছেন নিজেই। লখনউ শিবির থেকে পুরানো সেনাপতি গম্ভীরকে তুলে আনেন। মেন্টর রূপে গৌতম আসতেই বদলে গেল নাইটদের খেলার চিত্রটাই।
King Khan Shah Rukh Khan is here to supporting KKR alongside with his queen Gauri Khan 💜@iamsrk @KKRiders @KKRUniverse #ShahRukhKhan #SRHvsKKR #KKR #IPL2024 #IPL #KingKhan #SRK #AmiKKRpic.twitter.com/C9TxhEFVyS
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 26, 2024
কেকেআর ক্রিকেটারেরাও হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছেন। জিতেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন। তাই এ বারের আইপিএলে সত্যিকারের 'বাজ়িগর' তিনিই। শাহরুখ খান। ম্যাচ শেষে অসুস্থতা ভুলে মাঠছে নেমে এসে সব ক্রিকেটার সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানানলেন। মাঠ প্রদিক্ষিণ করলেন। গম্ভীরের কপালে চুম্বন করলেন.
২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএলের ট্রফি জিতেছিল কেকেআর। ২০২১ সালে তীরে এসে তরী ডোবে! ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হার স্বীকার করে নাইট শিবির। অবশেষে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন হল কেকেআর। আজ বড়ই খুশির দিন কিং খানের জন্য।
রবিবার দাপুটে পারফরম্যান্স করল কেকেআর দল। ১১৩ রানেই অল আউট হলেন ট্র্যাভিস হেডরা।
আইপিএলের ফাইনালের ইতিহাসে এটাই সর্বকালের সর্বনিম্ন স্কোর।এর আগে আইপিএল ফাইনালের প্রথম ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৭ সালে রাইজিং পুণে সুপার জায়ান্টসের বিরুগ্ধে ১২৯ রান তুলেছিল। এটাই এতদিন আইপিএল ফাইনালের প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications