Women's Asia Cup 2024: ভারতের কাছে নেপালও চূর্ণ, শেফালির দাপটে শীর্ষে থেকেই এশিয়া কাপের সেমিতে মান্ধানারা
Women's Asia Cup 2024: মহিলাদের এশিয়া কাপ ধরে রাখার লক্ষ্যে জয়ের হ্যাটট্রিক সেরেই সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ডামবুলায় হারাল নেপালকে।
আজকের ম্যাচে হরমনপ্রীত কৌর বিশ্রামে ছিলেন। বিশ্রাম দেওয়া হয় পূজা বস্ত্রকারকেও। শেফালি ভার্মার বিধ্বংসী ব্যাটিয়েই মসৃণ হলো স্মৃতি মান্ধানার দলের জয়ের পথ।

সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই ভারত পূর্ণশক্তি নিয়ে নামেনি। টস জিতে ব্যাটিং নেন এই ম্যাচে দলের অধিনায়ক মান্ধানা। ভারত তিন উইকেট হারিয়ে ১৭৮ তোলে। ওপেনার শেফালি ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৮১ রান করেন।
মান্ধানা এদিন ব্যাট করতে নামেননি। অপর ওপেনার দয়ালান হেমলতা ৪২ বলে ৪৭ করেন। সজীবন সাজনা ১০ রান করেন। জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২৮ ও রিচা ঘোষ ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন। ভারতের ওপেনিং জুটিতেই ওঠে ১২২।
সীতা রানা মগর ২টি ও কবিতা যোশী নেন ১টি উইকেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান অবধি পৌঁছয় ইন্দু বর্মার নেতৃত্বাধীন নেপাল। সর্বাধিক ১৮ করেন সীতা। দীপ্তি শর্মা ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন। অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব দুটি করে এবং রেণুকা সিং ১ উইকেট পান।
ভারত তিন ম্যাচের সব কটিতে জিতেই সেমিফাইনালে গেল। চার পয়েন্ট নিয়ে পাকিস্তানও গেল শেষ চারে। অপর গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে ফাইনালে ভারত-পাক দ্বৈরথের সম্ভাবনা জিইয়ে রইল।
স্মৃতি মান্ধানা খুশি শেফালির ব্য়াটিং দেখে। পাঁচ, ছয় মাস আগে থেকেই টি২০ বিশ্বকাপের শুরু হয়েছিল। দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট ও আত্মবিশ্বাসী স্মৃতি। সেমিফাইনালে কোনও দলকেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত। মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে এশিয়া কাপকে দেখছেন হরমনপ্রীত, মান্ধানারা।
শেফালি ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, নিজের শক্তির উপর জোর দিয়েই ব্যাট করেছি। তা কাজে দিয়েছে। তবে ফিনিশ আরও ভালো করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে উল্লেখ করে ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ধরা পড়েছে শেফালির গলায়।
এদিকে, শেফালির ৮১ রানের ইনিংস তাঁকে মহিলাদের এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে করা ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় নিয়ে এলো দ্বিতীয় স্থানে। ২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে মিতালি রাজ ৯২ রানে অপরাজিত ছিলেন। এদিন ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেমাইমার করা ৭৬ রানের নজির টপকান শেফালি। সে বছর জেমাইমা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে করেন ৭৫।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications