অ্যাশেজে ধুকতে থাকা ইংরেজ দলের উপর আরও চাপ বাড়াল অস্ট্রেলিয়া

অ্যাশেজে ধুকতে থাকা ইংরেজ দলের উপর আরও চাপ বাড়াল অস্ট্রেলিয়া

অ্যাশেজের প্রথম দুই টেস্ট জিতে ইংল্যান্ডের উপর চাপের পাহাড় তৈরি করেও আলগা দিতে চায় না অস্ট্রেলিয়া। ব্রিসবেন এবং অ্যাডিলেডে পর পর দুই টেস্টে দাপুটে জয়ের পর তৃতীয় টেস্ট জিতে ঐতিহ্যশালী অ্যাশেজ নিজেদের নামে করতে বদ্ধ পরিকর স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার'রা। বক্সিং ডে টেস্টে মাঠে নামার আগে স্কোয়াডে প্যাট কমিন্স এবং জশ হ্যাজলউড-এর পাশাপাশি স্কট বোল্যান্ড'কে যুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

অ্যাশেজে ধুকতে থাকা ইংরেজ দলের উপর আরও চাপ বাড়াল অস্ট্রেলিয়া

ইংরেজদের বিপক্ষে চলতি অ্যাশেজে প্রথম দুই টেস্টে দুরন্ত পারফরম্যান্স ছিল অজি বোলারদের। গাব্বা এবং অ্যাডিলেডে দলের সাফল্যের পর পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোল্যান্ড'কে দলের সঙ্গে যুক্ত করার বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, "অ্যাডিলেডে দলের সঙ্গেই ট্রেনিং করেছে বোল্যান্ড। দ্বিতীয় টেস্টের পর মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ঘরোয়া ক্রিকেটে এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন বোল্যান্ড। ভিক্টরিয়ার হয়ে সাউথ ওয়েলসের বিরুদ্ধে দুই ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। পাশাপাশি অ্যাডিলেডে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ব্রিসবেনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে পারফর্ম করেছেন বোল্যান্ড।

চলতি সিরিজে প্যাট কমিন্স এবং পেসার জশ হ্যাজলউড'ও দলে ফিরেছেন। ফলে ইংল্যান্ডকে আরও চাপের মুখে ফেলে দিল অজিরা। তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে মেলবোর্নে 'বক্সিং ডে' অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে।
অ্যাডিলেডে পিঙ্কবল টেস্টের আগে ব্রিসবেনে পেশিতে টান ধরে জোস হ্যাজেলউডের। অপর দিকে, ব্রিসবেন টেস্টের নায়ক প্যাট কামিন্স কোভিড পজিটিভ রোগীর কাছাকাছি আসায় দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ে যান। এখন ধীরে ধীরে অনেকটাই চোট কাটিয়ে উঠেছেন জস।

অস্ট্রেলিয়া দল:প্যাট কমিন্স, এলেক্স ক্যারি, ক্যামারুন গ্রীন, মার্কোস হ্যারিস, জস হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচান, ন্যাথন লিয়ন, মিচেল নেসের, জে রিচার্ডসন , স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, মিচেল সোয়েপসন ও স্কট বল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+