এসসি ইস্টবেঙ্গলের দায়িত্বে ফিরলেন 'প্রাক্তন'! নতুন বছরের প্রথম দিনেই স্প্যানিশ কোচের নাম ঘোষণা
চলতি আইএসএলে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে এসসি ইস্টবেঙ্গল। এখনও অবধি একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। ৮টি ম্যাচের মধ্যে চারটিতে হার, চারটিতে ড্র। খারাপ পারফরম্যান্সের জেরে প্রবল সমালোচিত হোসে ম্যানুয়েল দিয়াজ পদত্যাগে বাধ্য হওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে রেনেডি সিংকে দায়িত্ব দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। নতুন বছরের প্রথম দিনেই ঘোষণা করা হল দিয়াজের পরিবর্তর নাম।

(ছবি- এসসি ইস্টবেঙ্গল)
প্রত্যাশামতোই হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো মারিও রিভেরাকে। লাল হলুদে তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের ৩২টি ম্যাচে প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেজের সহকারী হিসেবে তিনি ইস্টবেঙ্গলে ছিলেন। আলেহান্দ্রো দেশে ফেরার পর তিনি ২০২০ সালে ইস্টবেঙ্গলের কোচও হয়েছিলেন।
We caught up with Renedy Singh after training this morning. The interim head coach spoke on the mood in the camp, aspects being worked on in training and much more. 🎥#WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/TdhkSRgDa7
— SC East Bengal (@sc_eastbengal) December 29, 2021
আই লিগে রিভেরার কোচিংয়ে ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থান পেয়েছিল ২ বছর আগে। উয়েফার প্রো লাইসেন্স রয়েছে তাঁর। মাত্র সাতটি ম্যাচে কোচের ভূমিকায় থেকে আই লিগে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন ইস্টবেঙ্গলকে। এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বলেছেন, নতুন কোচ নিয়োগ করতে পেরে আমরা খুশি। মারিও আগেও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় ফুটবল নিয়ে তাঁর অভিজ্ঞতা আইএসএলের বাকি ম্যাচগুলিতে এসসি ইস্টবেঙ্গলকে সমৃদ্ধ করবে বলেই আশা রাখি।
From us to you, a very happy 2️⃣0️⃣2️⃣2️⃣ 🎊🎁🥳#NewYear #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/yfk25qPofT
— SC East Bengal (@sc_eastbengal) January 1, 2022
বাধ্যতামূলক কোয়ারান্টিন পর্ব কাটিয়েই এসসি ইস্টবেঙ্গলে কোচিং শুরু করবেন রিভেরা। মঙ্গলবার স্বাভাবিকভাবেই তিনি বেঙ্গালুরু এফসি ম্যাচে এসসি ইস্টবেঙ্গল দলের সঙ্গে থাকতে পারবেন না। সেক্ষেত্রে দল নামাবেন অন্তর্বর্তী কোচ রেনেডি সিংই। ফুটবল মহলে জল্পনা, চলতি বছরেই আইএসএল শেষ হলে ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর শ্রী সিমেন্টের সম্পর্কও ছিন্ন হবে। খেতাব জয়েরও আশা নেই। ফলে রিভেরাকে এনে বাকি মরশুম কাটিয়ে পয়েন্ট তালিকায় কিছুটা উঠে আসলেই তা লাল হলুদের কাছে বড় পাওনা হবে।












Click it and Unblock the Notifications