বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কী ইশারা দিচ্ছেন সানিয়া
মেগা ম্যাচের দিন সবচেয়ে বেশি অস্বস্তিতে কে থাকে জানেন, না দু'দেশের নীতি নির্ধারকরা নন, সবচেয়ে অস্বস্তিতে থাকেন সানিয়া মির্জা। কেন জানেন না।
২০১০ সালে শোয়েব মালিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন সানিয়া মির্জা। তারপর গঙ্গা, টেমস দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু ভারত- পাকিস্তান ম্যাচ থাকলেই সানিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে এবং এখনও উঠছে।

সানিয়া নিজে বারবার জানিয়েছেন তিনি ভারতের মেয়ে ভারতেকই সমর্থন করেন। পাশাপাশি এও জানিয়েছেন চান পাকিস্তানের জার্সি গায়ে শোয়েব মালিক রান করুন।
তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে সানিয়ার গ্যালারিতে উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি করেছেন প্রিন্স অফ কলকাতা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। ধারাভাষ্যে বলেন ,'ওই দেখুন পাকিস্তানের সমর্থক যিনি ভারতের একজন টেনিস তারকা।' ব্যস ফের একবার উস্কে গেছে বিতর্ক। তাহলে রবিবারের মেগা ফাইনালে ঠিক কী করবেন সানিয়া।

বুদ্ধিমতী সানিয়া অবশ্য শাঁখের করাত ভালই কাটতে পারেন। প্রকাশ্যে কোনও দলের সমর্থনে গলা না ফাটালেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিজের সমর্থনের ভাল ইঙ্গিতই দিচ্ছেন। যুবরাজ সিংয়ের লুক অ্যালাইকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে বিসিসিআই। আর সেখানে গিয়ে যুবির সঙ্গে খুনসুটি করে এসেছেন শোয়েব ঘরণী।
এতেই ক্ষান্ত নয় ম্যাচের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় খাদ্যের প্রতি নিজের আসক্তির কথাও জানিয়েছেন হায়দরাবাদী ললনা। আসলে সামঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, অর্থাৎ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।












Click it and Unblock the Notifications