লকডাউনে জিভাকে বাইকের পিছনে চড়িয়ে কোথায় বেরিয়ে পড়লেন ধোনি?

লকডাউনে জিভাকে বাইকের পিছনে চড়িয়ে কোথায় বেরিয়ে পড়লেন ধোনি?

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্রিকেট এখন বন্ধ। অনির্দিষ্টকালের জন্যে ভারতে স্থগিত আইপিএল। আইপিএল বন্ধে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা চলছে। তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে অন্যদের যতই মাথাব্যাথা হোক না কেন, তিনি বিন্দাস রয়েছেন! মেয়ে জিভাকে বাইকের পিছনে চড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন ধোনি।

ভারতীয় ক্রিকেটাররা কী করছেন জানার আগ্রহে ফ্যানেরা

ভারতীয় ক্রিকেটাররা কী করছেন জানার আগ্রহে ফ্যানেরা

লকডাউনের মাঝে ভারতীয় ক্রিকেটাররা সবাই করোনা কোয়ারেন্টাইনে কীভাবে সময় কাটাচ্ছেন, সেই নিয়ে ক্রিকেট ফ্যানদের আগ্রহ তুঙ্গে। বিরাট-রোহিতরা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দিনভর কী করলেন ছবি-ভিডিও আপডেট দিলেও ধোনি প্রচারবিমুখ, তাই তার আপডেট খুঁজলেও পাওয়া যায় না। স্ত্রী সাক্ষীর দৌলতে এবার অবশ্য লকডাউনে ধোনি কী করছেন জানা গেল!

জিভার মুখে হাসি ফোটাতে যা করলেন ধোনি

এই লকডাউনে রাঁচির ফার্মহাউসে মেয়ে জিভার মুখে হাসি ফোটাতে তাঁকে পিছনে সিটে বসিয়ে বাইক রাইড করাচ্ছেন ধোনি। সাক্ষী ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন। একদিন নয়, এখন মাহির প্রতিদিনের রুটিনে সকাল-বিকেল মেয়েকে এভাবে বিভিন্ন বাইকে চরিয়ে ফার্ম হাউসে কয়েকটা রাইড দেওয়া নিয়মে পরিণত করেছেন।

ধোনি-জিভার বাইক রাইডে সাক্ষী যখন ক্যামেরাম্যান

এর আগেও মেয়ে নিয়ে ফার্মহাউসে বাইক রাইড করেছেন ধোনি৷ গত সপ্তাহে জিভাকে পিছনে বসিয়ে ধোনির বাইকে চালানোর ঘটনা ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট থেকে লাইভ করেছিলেন সাক্ষী৷ সেদিন অবশ্য অন্য বাইকে জিভাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ধোনি।

ফার্মহাউসে চক্কর কাটছেন ধোনি

ধোনির বাইকপ্রীতির কথা ভারতীয় ক্রিকেট ভক্তদের কারোরই অজানা নয়৷ রাঁচিতে নিজের ফার্মহাউসে শুধু বাইক রাখার জন্যই ধোনির আলাদা একটি গ্যারেজ রয়েছে। সেখানে বিশ্বের একাধিক নামীদামি, নতুন ও পুরনো বাইকের সংগ্রহ তৈরি করেছেন মাহি। তার মধ্য থেকেই এবার মেয়েকে নিয়ে ইমাহা আরডি ৩৫০ বাইকটি নিয়ে ফার্মহাউসে চক্কর কাটতে দেখা গেল মাহিকে৷

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+