Rohit Sharma: ব্যস্ত রাস্তাতেই গাড়ি থামিয়ে ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিতের কীর্তি

রোহিত শর্মা মানেই রানের রাজা, রেকর্ড সৃষ্টির কারিগর। ২২ গজে শুধু বড় বড় ছক্কাই হাঁকান না, হিটম্যানের হৃদয়টাও যে কত বড় তা ফের একবার প্রমাণ করলেন। মাঠের বাইরে দারুণ একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ভারত অধিনায়ক, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। দলের প্রস্তুতি শুরু না হলেও ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিং করতে শুরু করেছেন রোহিত। কিন্তু অনুশীলনে যাওয়ার বা আসার পথে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময়, রোহিত গাড়ি থামিয়ে একজন ভক্তের জন্মদিনের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন, ভারত অধিনায়কের এই হৃদয়গ্রাহী কাজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Rohit Sharma

একজন খুদে ভক্তকে তাঁর গাড়ির কাছে আসতে দেখে, রোহিত ব্যস্ত রাস্তার মধ্যেই গাড়ি থামান এবং এমনকি বার্থ ডে গার্লের সঙ্গে ছবিও তোলেন। টিম ইন্ডিয়ার অধিনায়কও ভক্তের সাথে করমর্দন করেছেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিতে দেখা যাচ্ছে একটি নীল গাড়িতে রয়েছেন।গাড়িতে চালকের আসনেই রয়েছেন রোহিত।

তাঁর গাড়ির সামনে একজন খুদে মহিলা ভক্ত চলে আসেন। পাশ থেকে একজন বলেন আজ মেয়েটির জন্মদিন, এরপর মেয়েটির সঙ্গে করমর্দন করেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিনে এমন ঘটনায় স্বভাবতই উচ্ছাসে ফেটে পড়ে খুদে ভক্তটি , আশে পাশে থাকা সব মানুষরা একযোগে রোহিতকে ধন্যবাদ জানান। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ফের একবার নিজের মহানুভতার পরিচয় দিয়েছেন।

ভারত অধিনায়ক কখনই তাঁর ভক্তদের নিরাশ করেন না, যতটা সম্ভব আবদার মনেটানোর চেষ্টা করেন। টিম ইন্ডিয়ার সঙ্গে থাকুন বা ব্যক্তিগত কাজে। সামনে পেলেই রোহিতের সঙ্গে সে‌লফি নেওয়ার আবদান করেন ভক্তরা,আবার কেউ বা অটোগ্রা্ফের খাতা বাড়িয়ে দেন, কিন্তু কাউকেই নিরাশ করেন না রোহিত। তবে রাস্তার মধ্যে রোহিতের এই কীর্তি তাঁর বড় মনের আরও একবার পরিচয়া পাওয়া গেল।

কয়েকদিন আগেই রোহিতকে দেখা গিয়েছিল আবু ধাবিতে সেখানে তিনি স্পেনের বিশ্বকাপজয়ী গো‌লরক্ষক ইকার ক্যাসিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন রোহিত, পাশাপাশি ভারত অধিনায়ক একটি এনবিএ ম্যাচেরও সাক্ষী থাকেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রিতিকাও।

আপাতত ভারত অধিনায়কের লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রানে ফেরা, কারণ ঘরের মাঠে এই সিরিজের পরই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে ভারতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+